মোদির আমন্ত্রণে মল্লিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মল্লিকা শেরওয়াত
মল্লিকা শেরওয়াত

বলিউডপাড়ায় নায়িকা হিসেবে তিনি যে ঠিক প্রথম শ্রেণির নন, সেটা বোধ হয় মল্লিকা শেরওয়াতের কাছের লোকজনও স্বীকার করবেন। এখনো অভিনয়শিল্পীর চেয়ে ‘আইটেম গার্ল’ হিসেবেই তাঁর কদর বেশি। বলিউডে প্রথম সারির তারকার আসন না পেলেও ইউনেসকোতে নরেন্দ্র মোদির ভাষণের সময় শ্রোতাদের সারিতে একটি আসন বরাদ্দ থাকবে মল্লিকার জন্য। টুইটারে এ খবর দিয়ে উৎফুল্ল অভিনেত্রী জানিয়েছেন, ‘আমন্ত্রণ পেয়ে খুবই সম্মানিত বোধ করছি। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ শোনার অপেক্ষায় আছি।’
এই আমন্ত্রণ নিয়ে অবশ্য এরই মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভারতে এত নামী অভিনয়শিল্পী থাকতে মল্লিকা শেরওয়াতই কেন, এই প্রশ্নের উত্তর খুঁজছেন কেউ কেউ। ডেইলি ভাস্কর।