মোদির শপথে কঙ্গনার বিশেষ শাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি সংগ্রহ করেছেন শাড়ি, গয়না, জুতা। স্টাইল, চুল সাজানো আর মেক আপ করিয়েছেন নামি প্রতিষ্ঠান থেকে। ছবি: ইনস্টাগ্রাম
ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি সংগ্রহ করেছেন শাড়ি, গয়না, জুতা। স্টাইল, চুল সাজানো আর মেক আপ করিয়েছেন নামি প্রতিষ্ঠান থেকে। ছবি: ইনস্টাগ্রাম

দ্বিতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ছিল তাঁর শপথ অনুষ্ঠান। সেখানে একটি বিশেষ শাড়ি পরে হাজির হয়েছিলেন বলিউড তারকা কঙ্গনা রনৌত। দিল্লিতে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে হাজির হওয়ার আগে ইনস্টাগ্রামে ছবি দিয়ে ভক্তদের সঙ্গে নিজের সাজপোশাকের বিস্তারিত শেয়ার করেছেন কঙ্গনা।

কঙ্গনা রনৌত নরেন্দ্র মোদীর বিশেষ ভক্ত, সেটা সবারই জানা। এমনকি এমনও শোনা গিয়েছিল যে, তিনি বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন। নরেন্দ্র মোদির জয়ের খবর জানার পর আনন্দে উল্লসিত হয়েছিলেন কঙ্গনা। সেদিন সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন ‘মোদিজির একটা স্থির দৃষ্টি আর স্থায়ী লক্ষ্য আছে। দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করতে যেটা দরকার। দেশের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আমরা তাঁর সঙ্গে থাকতে প্রস্তুত। আজ আমি সত্যিই ভীষণ খুশি।’ কঙ্গনার বোন রাঙ্গুলি লিখেছিলেন, কঙ্গনা সাধারণত রান্নাঘরে ঢোকে না। কিন্তু মোদিজির জয়ের খুশিতে আজ বাড়ির সবাইকে পাকোড়া আর চা বানিয়ে খাইয়েছে।’

র-ম্যাঙ্গোর শাড়িতে কঙ্গনা রনৌত
র-ম্যাঙ্গোর শাড়িতে কঙ্গনা রনৌত

আজ র-ম্যাঙ্গোর শাড়ি পরে কঙ্গনা হাজির হয়েছিলেন মোদির শপথ অনুষ্ঠানে। ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি সংগ্রহ করেছেন শাড়ি, গয়না, জুতা। স্টাইল, চুল সাজানো আর মেক আপ করিয়েছেন নামি প্রতিষ্ঠান থেকে। সেসব ঘটা করে জানিয়েছেন সবাইকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে কেবল কঙ্গনাই নয়, হাজির হওয়ার কথা চলচ্চিত্র পরিচালক করণ জোহর, রাজকুমার হিরানি, আনন্দ এল রায়, প্রযোজক মহাবীর জৈন, অভিনেতা অনিল কাপুর, শহিদ কাপুর, কার্তিক আরিয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, কপিল শর্মা প্রমুখের। এ ছাড়া আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে অমিতাভ বচ্চনসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ অভিনয়শিল্পীদের। সিদ্ধার্থ রায় কাপুর, বনি কাপুর, অনুপম খের, অভিষেক কাপুর, আশা ভোসলেরাও আছেন সেই দলে।

কঙ্গনা ইনস্টাগ্রাম থেকে নেওয়া এ ছবিগুলো
কঙ্গনা ইনস্টাগ্রাম থেকে নেওয়া এ ছবিগুলো

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যাওয়ার কথা পরিচালক সঞ্জয় লীলা বানসালি, অভিনেতা সেলিম খান, শাহরুখ খানেরও। যদিও তাঁদের উপস্থিতির ব্যাপারে কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। এ ছাড়া নরেন্দ্র মোদির জীবনীচিত্রে অভিনয় করা বিবেক ওবেরয়, ছবির প্রযোজক সন্দীপ সিং, পরিচালক অশোক পণ্ডিত, মধুর ভান্ডারকারেরও এ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা।

নরেন্দ্র মোদিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রায় ৬ হাজার অতিথিকে। বলিউড তারকারা ছাড়াও এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে গঠিত ‘বিমসটেক’-এর সদস্যদেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের, বিদেশি অতিথি ও ভারতের স্বনামধন্য নাগরিকদের। ভারতের রাষ্ট্রপতি ভবনে এটিই এ যাবৎকালের সবচেয়ে বড় অনুষ্ঠান।