মোবাইল কেড়ে নিলেন রণবীর!

নাহ, এটি কোনো শুটিংয়ের এ দৃশ্য নয়। বাস্তবে এমনটাই ঘটেছে। চিত্রসাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠে রণবীর কাপুরের বিরুদ্ধে! সম্প্রতি বান্দ্রাতে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে ছিলেন অভিনেতা। সেই সময় এক চিত্র সাংবাদিক তাঁর ছবি তোলেন। এতে বিরক্ত হন রণবীর।
সঙ্গে সঙ্গে নেমে আসেন নিজের গাড়ি থেকে। আর ওই চিত্রসাংবাদিককে বলেন তাঁর মোবাইলটা দিতে। চিত্রসাংবাদিক মোবাইল ফোনটি তাঁকে দিলে, সোজা গাড়ি নিয়ে চলে যান রণবীর! এরপর সেই চিত্রসাংবাদিক তাঁর এক বন্ধুকে ফোন করে সব কথা খুলে বলেন। সেই বন্ধু ওই চিত্রসাংবাদিককে ফোন করলে, সেটি সুইচ অফ পান। তখন তিনি রণবীরকে ফোন করেন। কিন্তু রণবীর সেই ফোন ধরেননি। এরপর রাত দেড়টা নাগাদ রণবীর নিজেই ফোন করেন ওই চিত্রসাংবাদিককে। বলেন, তিনি এই মাঝরাতে ফলো করাটাকে কতটা ঘেন্না করেন। পরে মোবাইল ফোনটি নিয়ে নিজের বাড়িতে ডাকেন ওই চিত্র সাংবাদিককে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেসে।