মৌনী আনুশকা

মাঠে বোলারদের বুক কাঁপানো ক্রিকেটার বিরাট কোহলি আর লাখো পুরুষের ঘুমকাড়া বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রেমের গুঞ্জন দুনিয়াজোড়া। কিন্তু কী আশ্চর্য! আনুশকা এই প্রেম নিয়ে একদম চুপ। আনুশকার ভাষ্য, ‘সাংবাদিকদের সঙ্গে কথা না বলার খেসারত দিতে হচ্ছে, তার পরও আমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে পত্রপত্রিকায় কোনো কথা বলব না।’ অস্বীকার যখন করছেন না, তখন প্রেমকাহিনি কি তাহলে সত্যি? সাংবাদিকদের এমন প্রশ্নে বলিউড সুন্দরীর উত্তর, ‘আমি কখনো আপনাদের কাছে কিছু লুকিয়েছি? আমি তো বাড়ির ছাদে উঠে চিৎকার করে কাউকে কিছু বলব না। আমি বিশ্বাস করি, সম্পর্ক, সেটা বাবা-মা, ভাই বা বন্ধু, যার সঙ্গেই হোক না কেন, সেটা নিয়ে কথা বললে সম্পর্কের পবিত্রতাটুকু নষ্ট হয়ে যায়। আর তাই কোহলি বিষয়ে নো কমেন্টস।’ কিন্তু আনুশকার এই মৌনতার কীই-বা মানে হয়, যখন বিরাট কোহলি নিজেই তাঁদের প্রেমকাহিনি নিয়ে কোনো রাখঢাক করছেন না। ইন্ডিয়া টুডে