মেক্সিকোয় তৈরি হচ্ছে 'থ্রি ইডিয়টস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুংসুখ ওয়াংড়ুকে মনে আছে? কিংবা ফারহান কুরেশি বা রাজু রাস্তোগি? ভারতের সাড়া জাগানো চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর এ তিন চরিত্রের কথা কারও ভোলার কথা নয়। ছবিটি এবার নির্মিত হলো মেক্সিকোয়। মুক্তি পেতে পারে এ বছরের জুন মাসে।

তবে মেক্সিকান ছবিটিতে এই চরিত্রগুলোকে দেখা যাবে মেক্সিকান নামে। যেমন ফুংসুখের নাম হবে পাঞ্চো, ফারহানের নাম ফেলিপে আর রাজুর নাম ব্যাটো। চরিত্রগুলোতে অভিনয় করেছেন মেক্সিকান তারকা আলফোনসো দোসাল, ক্রিস্তিয়ান ভাসকেজ ও হেরমান ভালদেজ। পরিচালনা করছেন কার্লোস বোলাদো।
বক্স অফিসের সফল বলিউড ছবি ‘থ্রি ইডিয়টস’ পরিচালনা করেন রাজ কুমার হিরানি। অভিনয় করেছিলেন আমির খান, আর মাধবন, সারমান যোশি, কারিনা কাপুর প্রমুখ। মেক্সিকোর আগে ২০১২ সালে ‘নানবান’ নামে তামিল ভাষায় নির্মিত হয়েছিল ‘থ্রি ইডিয়টস’। বের হয়েছিল তেলেগু ভাষাতেও। তা ছাড়া চীন ও হলিউডেও ছবিটি নির্মাণের কথা চলছে। বলিউড হাঙ্গামা।