যখন অমিতাভ ১০২, ঋষি কাপুর ৭৫!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দশকের বেশি সময় পর একসঙ্গে আবার দেখা যাবে অমিতাভ বচ্চন ও ঋষি কাপুরকে
দুই দশকের বেশি সময় পর একসঙ্গে আবার দেখা যাবে অমিতাভ বচ্চন ও ঋষি কাপুরকে

এক পর্দায় তাঁদের দেখা গিয়েছিল দুই যুগের বেশি সময় আগে। এত দিন পর এক পর্দায় দেখা যাবে বলিউডের দুই কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও ঋষি কাপুরকে। শুধু এক পর্দায় নয়, রীতিমতো বাপ-বেটার ভূমিকায় অভিনয় করবেন এ দুই তারকা।

নতুন এ ছবির নাম ‘১০২ নট আউট’। গুজরাটি একটি নাটক ‘সৌম্য জোশী’ থেকে অনুপ্রাণিত হাস্যকৌতুকনির্ভর এ ছবিতে বাবা চরিত্রে থাকছেন অমিতাভ, ছেলে চরিত্রে ঋষি কাপুর। এখানে অমিতাভের বয়স ১০২, ঋষির বয়স ৭৫ বছর। টুইটারে ইতিমধ্যে এ চরিত্রটির দেখা মিলেছে। বলিউড ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করেছেন। ঋষি কাপুরও টুইট করেছেন এ বিষয়ে। বলেছেন, তাঁর সঙ্গে কাজ করা আনন্দের ও সম্মানের।
মুম্বাই মিরর সূত্রে জানা গেছে, ১৭ মে ছবির শুটিং শুরু হয়েছে মুম্বাইয়ে। এখানে দুই তারকাই গুজরাটির চরিত্রে অভিনয় করছেন। সেই জন্য ছবিতে দুই অভিনেতাকে গুজরাটি বলতেও শোনা যাবে বলে জানাচ্ছেন ছবির পরিচালক পরিচালক উমেশ শুক্লার কল্যাণে। তিনি জানিয়েছেন, ছবির পুরো শুটিং হবে মুম্বাইয়ে। জুলাইয়ের মধ্যে চিত্রধারণ শেষ হবে বলে ধারণা করছেন পরিচালক।
এর আগে বলিউডের এই দুই তারকা অভিনেতাকে বেশ কয়েকবার পর্দায় দেখা গেছে পরিচালক উমেশ শুক্লার কল্যাণে।
সূত্র : হিন্দুস্তান টাইমস