যত তারা তব ধরাতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীরা রাজপুত ও শহীদ কাপুর
মীরা রাজপুত ও শহীদ কাপুর

গত রোববার রাতে আকাশে কিছু তারা-সংকট ঘটে থাকলেও থাকতে পারে। একঝাঁক তারা যে এদিন পাল্লা ভারী করেছিল পাল্লাদিয়াম হোটেলে। এখানে হয়ে গেল শহীদ কাপুর ও মীরা রাজপুতের বিয়ে-পরবর্তী সংবর্ধনা। অমিতাভ বচ্চনের মতো প্রবাদপ্রতিম জ্যেষ্ঠ শিল্পী থেকে শুরু করে আলিয়া ভাটের মতো নতুনেরাও ছিলেন এই অনুষ্ঠানে।
অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করেছিল প্রবেশপথে লাইভ ব্যান্ড দলের পরিবেশনা। হাজির হয়েছিলেন কঙ্গনা রনৌত, প্রীতি জিনতা, অনিল কাপুর, অর্জুন কাপুর, দিয়া মির্জা, জেনেলিয়া, শ্রদ্ধা কাপুর, সোনম কাপুর। এসেছিলেন আব্বাস-মাস্তান আর বিশাল ভরদ্বাজের মতো চলচ্চিত্র ব্যক্তিত্বরাও।
বলাই বাহুল্য, এত তারার ঝলকানিতেও বাড়তি ঔজ্জ্বল্য ছড়াচ্ছিলেন মীরা। নববধূর চেয়ে সুন্দর কিছু আর কী হতে পারে! টিওআই।