যতবার বধূ সেজেছিলেন ক্যাটরিনা

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিয়ে কোথায়, তা চূড়ান্ত। রাজস্থানের সিক্স সেনসেস ফোর্ট বারোয়ারায় বিয়েটা হবে ধুমধাম করে। বিয়েতে নিরাপত্তার যেন চাদর বিছানো হয়েছে। অতিথিদের জন্য আছে নির্দেশনাও। বাস্তবে বধূ হতে যাওয়া ক্যাটরিনা রুপালি পর্দায় বেশ কয়েকবার এসেছেন বধূর সাজে। এরই একঝলক থাকল।

১ / ৮
সাদা গাউনে ক্যাটরিনা সেজেছিলেন নববধূর সাজে
সংগৃহীত
২ / ৮
‘সূর্যবংশী’ ছবিতে ক্যাটরিনাকে বধূ হিসেবে দেখা গেল হালকা নীল রঙের পোশাকে
সংগৃহীত
৩ / ৮
ক্যাটরিনার ‘কালা চশমা’ গান বেশ জনপ্রিয় হয়েছিল। সেখানেও তিনি সেজেছিলেন বধূ
সংগৃহীত
৪ / ৮
একটি বিজ্ঞাপনে দক্ষিণি বধূর সাজে ক্যাটরিনা কাইফ
সংগৃহীত
৫ / ৮
পিংক রঙের পোশাকে ক্যাটরিনা নিয়েছিলেন ট্র্যাডিশনাল পাঞ্জাবি বধূর সাজ। বাস্তবে পাঞ্জাবি বধূই হতে যাচ্ছেন তিনি
সংগৃহীত
৬ / ৮
এই ছবি প্রমাণ করে লাল রঙের পোশাকে ক্যাটরিনার সৌন্দর্যে চমকে যাবেন অনেকেই
সংগৃহীত
৭ / ৮
‘মেরে ব্রাদার কি দুলহান’ ছবিতে ইমরান খানের সঙ্গে ক্যাটরিনা কাইফ
সংগৃহীত
৮ / ৮
একটি বিজ্ঞাপনের ফটোশুটে এভাবেই জমকালো সাজে হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ
টুইটার