যদি বরুণ 'ধোবি ঘাট'-এ থাকতেন

মনে আছে, আমির খানের ‘ধোবি ঘাট’ চলচ্চিত্রটির কথা? ২০১০ সালে মুক্তি পেয়েছিল মিস্টার পারফেকশনিস্ট অভিনীত এই বলিউড ছবিটি। আর এতে অভিনয় করার জন্য নাকি গোপনে অডিশন দিয়েছিলেন এখনকার ‘বদ্রিনাথ’ তারকা বরুণ ধাওয়ান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন বরুণ নিজে। গোপনে অডিশন দেওয়ার পর কীভাবে যেন পরিচালক বাবা ডেভিড ধাওয়ান জেনে যান ছেলের কাণ্ড। এরপর রীতিমতো কান ধরে ঘরে ফিরিয়েছেন ছেলেকে। ডেভিডের মতে, তখন বরুণ ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন না। এরপর বরুণের চরিত্রটি দেওয়া হয় প্রতীক বাব্বারকে।
বাবার কথা মেনে নিয়েছিলেন বলেই হয়তো আজকে বরুণ বলিউডের প্রথম সারির তারকাদের একজন। দুই বছর পর ২০১২ সালে নিজেকে পাকিয়ে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে অভিষেক হয় বরুণের। অ্যাকশন, কমেডি, রোমান্স—সব ক্ষেত্রেই প্রমাণ করছেন দক্ষতা। যদি এর আগে ‘ধোবি ঘাট’-এর গম্ভীর চরিত্রটি দিয়ে তাঁর অভিষেক হতো, তাহলে কেমন হতো ধাওয়ান পুত্রের ক্যারিয়ার? প্রতীক বাব্বারকে কিন্তু খুব একটা দেখা যায় না বলিউডে। ভাগ্যিস বাবার পরামর্শে...।
বলিউড লাইফ