যিনি সালমানের সুপারস্টার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মম’ ছবির পোস্টার ও সালমান খান
‘মম’ ছবির পোস্টার ও সালমান খান

বলিউডের তিন খানের ঝোলা ভর্তি ছবি। তারপরেও বলা মুশকিল, কে আসলে এগিয়ে, তাঁদের মধ্যে কে সুপারস্টার। এমনকি নিজেরা বলতে পারেন না সে কথা। সম্প্রতি সালমান বললেন তাঁর ‘সুপারস্টার’-এর নাম। খানদের কেউ তিনি নন। তিনি হলেন খ্যাতিমান অভিনেত্রী শ্রীদেবী।

এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উন্মোচন করা হয় শ্রীদেবীর ‘মম’ ছবির পোস্টার। সেখানে উপস্থিত হয়েছিলেন সালমান খান। তাঁকে ‘স্টার অব দ্য মিলেনিয়াম’ সম্বোধন করা হলে উপস্থাপক মনিশ পলের কথা কেড়ে নেন সালমান। বলেন, বলিউড দর্শকদের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন শ্রীদেবী। উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল ছবি। শ্রীদেবী সম্পর্কে সালমান বলেন, ‘আমির, শাহরুখ, অক্ষয় কুমার আর আমি অনেক ছবি করেছি। আমির একাই করেছে ৫০টির মতো। তাঁর হাতে অনেক সময়। বছরে মাত্র একটি ছবি করেন তিনি। শাহরুখ একশরও বেশি ছবি করেছে। সব মিলিয়ে আমরা প্রায় আড়াই শ থেকে ২শ ৭৫টি ছবিতে অভিনয় করেছি। অথচ সিনেপাড়ায় আছেন এক কিংবদন্তি, যিনি একাধারে মেধাবী, পরিশ্রমী, নিবেদিতপ্রাণ এবং পেশাদার শিল্পী। ইতিমধ্যে ৩শ ছবি করে ফেলেছেন তিনি। আমাদের কাজের সঙ্গে তাঁর কাজের কোনো তুলনা হয় না। তিনি আর কেউ নন, শ্রীদেবী।’
‘মম’ ছবিটি প্রযোজনা করেছেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। পরিচালনা করেছেন রবি উদ্ধার। শ্রীদেবী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, অক্ষয় খান্না, সুশান্ত সিং, অমৃতা পুরি প্রমুখ। শ্রীদেবীর সন্তানদের চরিত্রে অভিনয় করেছে পাকিস্তানি শিশুশিল্পী আদনান সিদ্দিকী ও সজল আলী। ছবিটি মুক্তি পাবে এ বছরের ১৪ জুলাই মাসে। ইন্ডিয়ান এক্সপ্রেস।