যুবরাজ এবার হ্যাজেলের প্রেমে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাজেল কেশ
হ্যাজেল কেশ

পত্রিকায় খেলার পাতা থেকে বিনোদনের পাতায় চলে আসাটা ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন নয়। বিরাট কোহলি-আনুশকা শর্মার প্রেম নিয়ে ঘটনা-রটনা চলছে। এদিকে

যুবরাজ সিং
যুবরাজ সিং

হরভজন সিং আর বলিউড অভিনেত্রী গীতা বার্সার বিয়ের বাদ্যও বাজল বলে। ‘অলরাউন্ডার’ যুবরাজ সিংই বা পিছিয়ে থাকবেন কেন? এর আগে কিম শর্মা থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন পর্যন্ত অনেকের সঙ্গেই তাঁর প্রেমের খবর পাওয়া গেছে। নতুন খবর হলো, মডেল-অভিনেত্রী হ্যাজেল কেশের প্রেমে মজেছেন তিনি।
যুক্তরাজ্যের এই মডেলকে বলিউডের দর্শক দেখেছিলেন সালমানের বডিগার্ড ছবিতে। ‘বিগ বস ৭’-এও ছিল তাঁর উপস্থিতি। হ্যাজেল কেশের সঙ্গে কীভাবে যুবরাজ সিংয়ের ঘনিষ্ঠতা হলো, এর বিস্তারিত অবশ্য জানা যায়নি। তবে বলিউডলাইফ তাঁদের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বলছে, নয়া জুটি তাঁদের ‘পার্টনারশিপ’ দীর্ঘস্থায়ী করার ব্যাপারেও ভাবতে শুরু করেছেন। কিছুদিন আগে লন্ডনে একসঙ্গে সুসময় কাটাতে দেখা গেছে দুজনকে। বলিউডলাইফ।