যে কারণে আমিরের 'সত্যমেব জয়তে' হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সত্যমেব জয়তে’-র আমির খান
‘সত্যমেব জয়তে’-র আমির খান

ছোট পর্দায় তাঁর যাত্রা এ অনুষ্ঠান দিয়েই। তুমুল জনপ্রিয়তাও পেয়েছে অনুষ্ঠানটি। তবুও বলিউড সুপারস্টার আমির খানের জনপ্রিয় ‘সত্যমেব জয়তে’ টক শো-টির নতুন কোনো সিজন শুরু হতে দেখা যাচ্ছে না। এর কারণ জানালেন মিস্টার পারফেকশনিস্ট নিজেই।
‘সত্যমেব জয়তে’-এর নতুন সিজন শুরু না হওয়ার কারণ হিসেবে আমির খান জানালেন, ‘সত্যমেব জয়তে’-এর পুরো টিম এখন ‘পানি ফাউন্ডেশন ওয়ার্ক’-এর কাজে ব্যস্ত। তাঁরা প্রত্যেকে এখন মহারাষ্ট্রকে খরামুক্ত করার কাজ করছেন। আর ‘সত্যমেব জয়তে’-এর চেয়ে এটা অনেক বেশি জরুরি বলে মনে করছেন।
‘সত্যমেব জয়তে’ অনুষ্ঠানটির প্রতিটি পর্বে ভারতের একটি নির্দিষ্ট সমস্যাকে তুলে ধরা হয়। ইতিমধ্যে এ অনুষ্ঠানে আলোচিত হয়েছে নারী ভ্রূণ হত্যা, শিশুদের ওপর যৌন হয়রানি, স্বাস্থ্যসেবা খাত, যৌতুক প্রথাসহ বিয়েকেন্দ্রিক অন্যান্য সামাজিক সমস্যা, প্রতিবন্ধী মানুষদের সমস্যা, কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশকের ব্যবহারের ক্ষতিকর প্রভাব নিয়ে বিভিন্ন পর্ব।