যে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নেই রণবীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের হার্টথ্রব রণবীর কাপুরের ভক্তের অভাব নেই। তবে তাঁর ভক্তরা তাঁকে কেবল পর্দা ও গণমাধ্যমে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও পেতে চান। কিন্তু সামাজিক যোগাযোগে রণবীরের বেজায় অনীহা। এর পেছনের কারণও জানিয়েছেন সম্প্রতি।
রণবীর কাপুর বলেন, ‘আমার পক্ষে সারাক্ষণ সামাজিক যোগাযোগমাধ্যমে ডুবে থাকা সম্ভব নয়। আর যেহেতু এই মাধ্যমে নিয়মিত হতে পারব না, তাই এখানে থাকার কোনো মানেই হয় না। তখন দেখা যাবে মানুষের কাছে আমি একঘেয়ে হয়ে গেছি। এতে উল্টো আমার জনপ্রিয়তা কমে যেতে পারে।’
এই অভিনেতা আরও বলেন, ‘আমি অদৃশ্য থাকতে পছন্দ করি। আমি খুব একটা সামাজিক না। তাই আমার কোনো ছবির মুক্তি না থাকলে আমি লোকচক্ষুর আড়ালে থাকতেই বেশি পছন্দ করি। আর এ বিষয়টা আমার কাছে বেশ উপভোগ্য।’ ফিল্মফেয়ার।