যে কারণে ১ টাকাও পারিশ্রমিক নেননি অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন।
ফেসবুক থেকে

বয়স ৭৮ হলে কী হবে, এই মুহূর্তে বলিউডের ব্যস্ততম অভিনেতাদের একজন অমিতাভ বচ্চন। ২৭ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘চেহেরে’। জানা গেছে, এই ছবির জন্য এক রুপি পারিশ্রমিক নিতে রাজি হননি বিগ বি। শুটিং স্পটে যাতায়াত খরচের বাইরে অন্য কোনো আনুষঙ্গিক খরচও তিনি নেননি। এমনকি তাঁর ভাড়া বিমানের খরচও নিজেই মিটিয়েছেন বিগ বি। আন্তর্জাতিক লোকেশনে এই বিমান ব্যবহার করেন তিনি। কেন এত উদার হলেন পেশাদার অভিনেতা অমিতাভ?

বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন
ছবি: ইনস্টাগ্রাম

‘চেহেরে’র গল্পটি নাকি তাঁর দারুণ পছন্দ হয়েছে। এতটাই পছন্দ যে ছবিটিতে বিনা পারিশ্রমিকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড শাহেনশা। শুধু তা–ই নয়, ছবির প্রচারেও মনপ্রাণ ঢেলে কাজ করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমাগত ‘চেহেরে’র প্রোমো, গানসহ নানা কিছু পোস্ট করছেন। ছবিতে অমিতাভ বচ্চন একটা কবিতা পাঠ করেছেন। টাইটেল ট্রাকে তাঁর আবৃত্তি শোনা যাবে।

‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে অমিতাভ বচ্চন

করোনার জন্য ছবিটি এত দিন মুক্তি পায়নি। রহস্য-থ্রিলারধর্মী এই ছবিতে অমিতাভ বচ্চন ছাড়া ইমরান হাশমিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এই প্রথম তাঁরা একসঙ্গে পর্দায় আসছেন। রুমি জাফরি পরিচালিত এই ছবিতে আরও আছেন অন্নু কাপুর, ধৃতিমান চ্যাটার্জি, সিদ্ধার্থ কাপুর, রঘুবীর যাদব, রিয়া চক্রবর্তী। বিগ বি-কে আগামী দিনে ঝুন্ড, মেডে, ব্রহ্মাস্ত্রসহ আরও নানা ছবিতে দেখা যাবে।