যে নামে চেনেন, সেটা এঁদের আসল নাম নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহাম্মদ ইউসুফ খানকে চেনেন? অনেকে হয়তো ভ্রু কোঁচকাবেন। অথচ ইনি কিন্তু অনেকের চোখেই বলিউডের সর্বকালের সেরা অভিনেতা। যদিও তাঁকে সবাই দিলীপ কুমার নামেই চেনে।

যখন অভিনয় করতে বলিউড পাড়ায় পা রাখেন, প্রযোজনা প্রতিষ্ঠান বোম্বে টকিজের স্বত্বাধিকারী দেবীকা রানির পরামর্শে নামটা বদলে ফেলেন দিলীপ। ধারণা করা হয়েছিল, মুসলমান নামের একজন অভিনেতা সামাজিক বাধার মুখে পড়বেন। দেবীকা রানির প্রস্তাব ছিল দুটি নাম—জাহাঙ্গীর বসুদেব, নইলে দিলীপ কুমার।
শুধু বর্ষীয়ান এই তারকাই নন, বলিউডের আরও তারকা আছেন, যাঁরা আসল নাম লুকিয়ে পর্দায় উপস্থিত হয়েছেন ভিন্ন নামে। পরিচালক কিংবা প্রযোজকদের পরামর্শে, নামটাকে রুপালি পর্দার উপযোগী করে তুলতে। কেউ কেউ নাম বদলেছেন জ্যোতিষীর পরামর্শে। কেউ পুরো নাম না বদলেও নামের বানানের ধরন বদলেছেন।
নিজের আসল নামটাই বদলে ফেলেছেন এমন তারকাদের আসল নাম জেনে নিন—

যে নামে চেনেন, সেটা এঁদের আসল নাম নয়
যে নামে চেনেন, সেটা এঁদের আসল নাম নয়