যেভাবে জয়যাত্রার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ, সালমান, ক্যাটরিনা, দীপিকা
শাহরুখ, সালমান, ক্যাটরিনা, দীপিকা

শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে সালমান খান, ক্যাটরিনা কাইফ, বিদ্যা বালান, দীপিকা পাড়ুকোনসহ বলিউডের অনেক তারকাই আজ সুপ্রতিষ্ঠিত। কিন্তু মজার তথ্য হচ্ছে—তারকাখ্যাতি পাওয়ার আগে এই তারকারা বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছিলেন। বলা যায়, বিজ্ঞাপনচিত্র দিয়েই খ্যাতির জগতে তাঁদের যাত্রা শুরু। সে সময় তাঁদের কারোরই বয়স বিশের কোঠা ডিঙোয়নি। তাঁরা হয়তো তখন ভাবতেও পারেননি যে, ভবিষ্যতে একদিন বলিউড শাসন করবেন তাঁরা। আকাশছোঁয়া তারকাখ্যাতি পাওয়ার পাশাপাশি তাঁরা বর্তমানে একাধিক পণ্যের দূতিয়ালির দায়িত্ব পালন করছেন। কেউ কেউ বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের বিনিময়ে সাত থেকে আট কোটি রুপি পারিশ্রমিকও নিচ্ছেন। সম্প্রতি এমন নয়জন প্রথম সারির বলিউডের তারকার শুরুর দিকের বিজ্ঞাপনচিত্রের ভিডিও ও গল্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ওয়ান ইন্ডিয়া।
লিমকার ফুটবলার সালমান খান
১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির মাধ্যমে প্রথম আলোচনায় আসেন আজকের ‘দাবাং’ তারকা সালমান খান। তবে তার আগেই একটি টিভি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাঁর। লিমকার বিজ্ঞাপনচিত্রটিতে ফুটবলার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাঁকে।
লিমকার বিজ্ঞাপনচিত্রে তরুণ সালমানকে দেখতে ক্লিক করুন

শাহরুখ খান হিরোর মডেল
ক্যারিয়ারের শুরুর দিকে হিরো মোটরসাইকেলের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছিলেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। মজার এ বিজ্ঞাপনচিত্রে দ্বৈত চরিত্রে দেখা গেছে তাঁকে।
হিরো মোটরসাইকেলের বিজ্ঞাপনচিত্রে শাহরুখকে দেখতে ক্লিক করুন
ফেভিকল ক্যাটরিনা কাইফ
২০০৩ সালে ‘বুম’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ক্যাটরিনা কাইফ। ছবিটিতে আরও অভিনয় করেন অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ, জাভেদ জাফরি, জিনাত আমান, গুলশান গ্রোভার প্রমুখ। প্রথম ছবিতে অভিনয়ের আগে ফেভিকলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছিলেন ক্যাট।
ফেভিকলের বিজ্ঞাপনচিত্রে ক্যাটরিনাকে দেখতে ক্লিক করুন
ঝকঝকে দাঁতে ক্লোজআপের দীপিকা
অভিনয় জগতে যাত্রা শুরুর আগে মডেলিং জগতের বাসিন্দা ছিলেন ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ তারকা দীপিকা পাড়ুকোন। সংগ্রামের সেই দিনগুলোতে ক্লোজআপ টুথপেস্টের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছিলেন কিশোরী দীপিকা। বিজ্ঞাপনচিত্রটিতে তাঁর সাবলীল উপস্থিতি নজরকাড়ার মতো।
ক্লোজআপ টুথপেস্টের বিজ্ঞাপনচিত্রে দীপিকাকে দেখতে ক্লিক করুন
ল্যাকমের মুখ ঐশ্বরিয়া
১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী খেতাব জয়ের অনেক আগেই ল্যাকমের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বিশ্ব সুন্দরী খেতাব অর্জনের তিন বছর পর তামিল একটি ছবির মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করেন অ্যাশ। তবে তিনি তারকাখ্যাতি অর্জন করেন ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘জিনস’ ছবির মাধ্যমে।
ল্যাকমের বিজ্ঞাপনচিত্রে ঐশ্বরিয়াকে দেখতে ক্লিক করুন
পেপসি নিয়ে শহিদ কাপুর
১৯৯৮ সালে মুক্তি পায় করণ জোহর পরিচালিত ছবি ‘কুচ কুচ হোতা হ্যায়’। শাহরুখ খান, রানী মুখার্জি ও কাজল অভিনীত ছবিটি বক্স অফিসে ঝড় তোলে। ছবির ব্যাপক সাফল্যের বিষয়টি বিবেচনায় নিয়ে পেপসির চমৎকার একটি বিজ্ঞাপনচিত্র তৈরি হয়। এতে শাহরুখ, রানী, কাজল ছাড়াও অভিনয় করেন শহিদ কাপুর। তখন কিশোর ছিলেন শহিদ। তারকা না হলেও বিজ্ঞাপনচিত্রটিতে তাঁর উপস্থিতি সবার নজর কাড়ে। বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি এর ‘দিল মাঙ্গে মোর’ সংলাপটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।
পেপসির বিজ্ঞাপনচিত্রে শহিদকে দেখতে ক্লিক করুন
শ্যাম্পুর বিজ্ঞাপনে বিদ্যা বালান
২০০৩ সালে বাংলা ছবির মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করেন বিদ্যা বালান। ছবির নাম ‘ভালো থেকো’। আর বিদ্যার সফল বলিউড অভিষেক হয় ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘পরিণীতা’ ছবির মাধ্যমে। ছবিটিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে রাতারাতি তারকাখ্যাতি পাওয়ার পাশাপাশি বছরের সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন তিনি। অভিনয় জগতে যাত্রা শুরুর আগে প্রিন্ট ও টিভি বিজ্ঞাপনচিত্রের মডেলিং করতেন বিদ্যা। তাঁর অভিনীত শ্যাম্পুর একটি বিজ্ঞাপনচিত্র দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছিল। চমৎকার বিজ্ঞাপনচিত্রটিতে এক কিশোরীর মায়ের ভূমিকায় দেখা গেছে বিদ্যাকে।
শ্যাম্পুর বিজ্ঞাপনচিত্রে বিদ্যাকে দেখতে ক্লিক করুন
ক্যাডবেরির প্রীতি জিনতা
বলিউডে যাত্রা শুরুর আগে নিয়মিতই বিজ্ঞাপনচিত্রে অভিনয় করতেন ‘দিল সে’ তারকা প্রীতি জিনতা। তাঁর অভিনীত ক্যাডবেরি চকলেটের একটি বিজ্ঞাপনচিত্র দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। এখনো বিভিন্ন বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে প্রায়ই দেখা যায় তাঁকে।
ক্যাডবেরির বিজ্ঞাপনচিত্রে প্রীতিকে দেখতে ক্লিক করুন
ডাবরের কেশবতী শ্রীদেবী
সত্তরের দশকে সবেমাত্র বলিউডে যাত্রা শুরু করেছিলেন শ্রীদেবী। রুপালি জগতে সাফল্য পাওয়ার জন্য তখনো সংগ্রাম করছিলেন তিনি। ঠিক সে সময় ডাবর আমলা চুলের তেলের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেন শ্রীদেবী। এর পরপরই তুমুল তারকাখ্যাতি পেয়ে যান তিনি।
ডাবর আমলার বিজ্ঞাপনচিত্রে শ্রীদেবীকে দেখতে ক্লিক করুন