যেভাবে নিজের সৌন্দর্য ধরে রেখেছেন সুস্মিতা

১৯৯৪ সালে মিস ইউনিভার্স বিজয়ী হয়ে শোবিজে আলো ছড়িয়েছিলেন সুস্মিতা সেন। এরপর বলিউডে নিজেকে প্রমাণ করেছেন। একটা দীর্ঘ সময় কাজ করার পর বিরতি নিয়েছিলেন অভিনয় থেকে। ‘আরিয়া’ ওয়েব সিরিজ দিয়ে দুর্দান্তভাবে ফিরে এসেছেন। আসছে এই ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুম। তাঁর অপেক্ষায় ভক্তরা। আজকের এই দিনে জন্মেছিলেন এই বলিউড তারকা। জন্মদিনে জানা যাক, তাঁর কিছু জানা–অজানা কথা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
১৮ বছর বয়সে মিস ইউনিভার্স জিতেছিলেন সুস্মিতা সেন। প্রথম ভারতীয় হিসেবে এই মুকুট উঠেছিল তাঁর মাথায়।
ইনস্টাগ্রাম
২ / ১০
২৫ বছর বয়সে একটি সন্তান দত্তক নেন সুস্মিতা। তিনি এখন ‘সিঙ্গেল মাদার’। তাঁর দুই মেয়ের নাম রেনে ও আলিশা।
ইনস্টাগ্রাম
৩ / ১০
সামাজিক নিয়ম–কানুনের খুব একটা তোয়াক্কা করেন না সুস্মিতা সেন। স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসেন এই অভিনেত্রী।
ইনস্টাগ্রাম
৪ / ১০
মিস ইউনিভার্স মঞ্চে তিনি যে গাউন পরেছিলেন, সেটি কোনো নামকরা ডিজাইনারের তৈরি নয়। স্থানীয় টেইলার দিয়ে বানিয়েছিলেন। এমনকি তিনি হাতে যে মোজা পরেছিলেন, সেটি তাঁর মায়ের হাতে সেলাই করা।
ইনস্টাগ্রাম
৫ / ১০
জনকল্যাণমূলক কাজ সুস্মিতার প্রথম পছন্দ। বিশেষ করে শিশুদের কল্যাণে তিনি নানান কাজ করে বেড়ান।
ইনস্টাগ্রাম
৬ / ১০
মাঝেমধ্যে কবিতা লেখেন সুস্মিতা সেন। তাঁর দাদা নাকি কবিতার খুবই ভক্ত ছিলেন।
ইনস্টাগ্রাম
৭ / ১০
অভিনয়ে এলেও গণযোগাযোগ ও সাংবাদিকতায় পড়ালেখায় ডিগ্রি নিয়েছেন সুস্মিতা সেন।
ইনস্টাগ্রাম
৮ / ১০
বয়স বাড়লেও নিজের সৌন্দর্য ধরে রেখেছেন সঠিকভাবে সুস্মিতা সেন। তিনি প্রতিদিনের রুটিন খুবই কঠিনভাবে পালন করেন।
ইনস্টাগ্রাম
৯ / ১০
শৈশবে তাঁকে সবাই টমবয় বলত। কারণ বেশির ভাগ সময় ছেলেদের সঙ্গেই তিনি ঘোরাফেরা করতেন।
ইনস্টাগ্রাম
১০ / ১০
সুস্মিতা সেনের পছন্দের জায়গা দুবাই, মালদ্বীপ, ইন্দোনেশিয়া ও ইতালি। পছন্দের অভিনেতা অর্জুন রামপাল, শাহরুখ খান ও সালমান খান। আর পছন্দের সিনেমা ‘ক্লিওপেট্রা’।
ইনস্টাগ্রাম