রকস্টার কারিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা হওয়ার পর প্রথম ল্যাকমে ফ্যাশন উইকের র্যাম্পে হেঁটেছিলেন কারিনা কাপুর খান। সেখানে শো স্টপার ছিলেন এই বলিউড তারকা। কিন্তু ছেলে তৈমুরের জন্মের পর কোনো অনুষ্ঠানে লাইভ পারফরমেন্স করেননি তিনি। গতকাল শনিবার জি সিনে অ্যাওয়ার্ড ২০১৭-এর আসরে তিনি একটি নাচ পরিবেশন করেন। এদিকে কারিনার চাচা ঋষি কাপুর এই পুরস্কার আসরে দুটি বিভাগে মনোনয়ন পেয়ে দুটি বিভাগেই পুরষ্কার জিতেছেন। ঋষি কাপুরের স্ত্রী ও কারিনার চাচী নিতু কাপুরও ভাতিজির পরিবেশনা নিয়ে ছিলেন দারুণ উচ্ছ্বসিত।
কারিনার নাচ প্রসঙ্গে অভিনেত্রী নিতু কাপুর বলেন, ‘আমি অনেক উচ্ছ্বসিত বোধ করছি। বেশ কিছুদিন পরে কারিনা মঞ্চে পরিবেশন করছে। ও তো আমাদের রকস্টার।’
এবার সেরা অভিনেত্রী আলিয়া ভাটের হাতেও পুরস্কার তুলে দিয়েছেন কারিনা কাপুর খান। হিন্দুস্থান টাইমস।