রজনী কান্তর শাহরুখ আমিরে অনীহা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও রজনী কান্ত, আমির খান
শাহরুখ খান ও রজনী কান্ত, আমির খান

শুনলে একটু অবাকই হবেন, বাদশা শাহরুখ খান ও আমির খানের প্রতি অনীহা প্রকাশ করেছেন ভারতের দক্ষিণী সুপারস্টার রজনী কান্ত। ভদ্রলোক তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে আনফলো করে দিয়েছেন বলিউড এ দুই তারকাকে। তবে আরও অবাক হওয়ার কথা হলো রজনীকান্ত কখনো টুইটারে শাহরুখ কিংবা আমিরকে ফলোও করেননি।
ভাবছেন, তথ্যে কোথাও ভুল হয়েছে? ফলো না করলে আবার আনফলোও করা যায় নাকি!
আসলে ঘটনা অন্য রকম। সুপারস্টার রজনী কান্ত নিয়ে কৌতুক আছে ইন্টারনেট কানেকশন ছাড়াই নাকি চলে রজনী কান্তের ওয়েবসাইট। সেটা নিছক কৌতুকই। বরং সম্প্রতি তাঁর টুইটার অ্যাকাউন্টটি হ্যাকড হয়ে রীতিমতো যা-তা অবস্থা। হ্যাকার সেটি হ্যাক করে বাজে মন্তব্য করার পাশাপাশি শাহরুখ ও আমির খানকে ‘ফলো’ করে দেয়।
শেষ পর্যন্ত সৌভাগ্যবশত, রজনীকান্ত তাঁর টুইটার অ্যাকাউন্টটি হ্যাকারের কাছ থেকে ফিরে পান। রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য আর ধানুশ জানিয়ে দিয়েছেন যে তাঁর বাবার অ্যাকাউন্ট এখন ঠিক আছে। কিন্তু যেহেতু রজনীকান্ত নিজে কখনো এর আগে শাহরুখ ও আমিরকে ফলো করেননি, ফলে অ্যাকাউন্টটি তাঁর হাতে ফিরে আসায় ওই দুই তারকা আবার ‘আনফলো’ হয়ে যান।