রজনীকান্তের জন্যও কঠিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিঙ্গা ছবিতে সোনাক্ষী সিনহা ও রজনীকান্ত
লিঙ্গা ছবিতে সোনাক্ষী সিনহা ও রজনীকান্ত

রজনীকান্তের অভিধানে ‘অসম্ভব’ শব্দটিই নাকি নেই। সেই রজনীকান্ত এবার পড়েছিলেন কঠিন এক চ্যালেঞ্জের সামনে। যে চ্যালেঞ্জটির মুখোমুখি হয়ে তিনি নার্ভাস হয়ে পড়েছিলেন বলে স্বীকার করেছেন নিজ মুখে। আর রজনী যেখানে নার্ভাস হয়ে পড়েন, সেটা তো অবশ্যই বড় খবর। তো কী সেই চ্যালেঞ্জ? সোনাক্ষী সিনহার সঙ্গে প্রেম করা!
সত্যি সত্যি তো আর নয়। রুপালি পর্দায়। নতুন তামিল অ্যাকশন ছবি লিঙ্গায় সোনাক্ষী জুটি বেঁধেছেন রজনীর সঙ্গে। রজনী জানান, জীবনে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াতেও এতটা নার্ভাস তিনি ছিলেন না। তাঁর ভাষায়, ‘আমার মতো ষাটের ঘরে থাকা অভিনেতার জন্য সবচেয়ে কঠিন শাস্তি হলো ডুয়েট গাওয়া। চলন্ত ট্রেনের ছাদে অ্যাকশন করার চেয়েও সোনাক্ষীর সঙ্গে ডুয়েট গাওয়াটা আমার কাছে বেশি কঠিন মনে হয়েছে। আসলে সোনাক্ষীকে সেই ছোট্টটি থেকে চিনি। ও তো আমার মেয়ের বয়সী।’ আইএএনএস।