রজনীকান্তের সঙ্গে সোনাক্ষী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়ো হাড়েও একের পর এক ভেলকি দেখিয়েই যাচ্ছেন রজনীকান্ত। জীবনের ৬৩টা বসন্ত পার করে এ বয়সেও নায়িকা হিসেবে পাচ্ছেন সোনাক্ষী সিনহাকে! প্রথমবারের মতো তামিল ‘সুপারহিরো’র সঙ্গে অভিনয় করতে পেরে সোনাক্ষীও ভীষণ উচ্ছ্বসিত। নিজের টুইটার অ্যাকাউন্টে লিঙ্গা ছবির প্রথম পোস্টারের লিঙ্ক দিয়ে দাবাং তারকা জানান দিয়েছেন তামিল ছবিতে তাঁর অভিষেকের খবর। তবে পোস্টারে সোনাক্ষীর ছবি নেই বলে এরই মধ্যে সমালোচনায় মুখর হয়েছেন তাঁর ভক্তরা। লিঙ্গা ছবির সংগীত পরিচালনা করছেন এ আর রহমান। জিনিউজ।