রজনীকান্তের 'কাবালি' অনলাইনে ফাঁস!

রজনীকান্তের ছবিও পাইরেসির শিকারে পরিণত হলো—এমনই গুঞ্জন উঠেছে। সূত্র বলছে, অনলাইনে কয়েকটি লিংক পাওয়া গেছে, যেখান থেকে ‘কাবালি’ ছবিটি দেখা যাচ্ছে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র জানায়, ছবিটি দেখা যায়, এমন সব ধরনের লিংক বন্ধ করে দেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।
সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) প্রধান পাহলাজ নিহলানি বড় ছবিগুলোর অনলাইনে ফাঁস হওয়া নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ফাঁসকারীরা শুধু রজনীকান্তেরই ক্ষতি করেনি। ‘কাবালি’ চেন্নাইতে সেন্সর হয়েছে। সুতরাং আমাদের মুম্বাই অফিস থেকে কিছুই করার ছিল না।’ কিছুদিন আগে সালমান খানের ‘সুলতান’ও ফাঁস হয়। আমি ভাবছি না যে শুধু বড় তারকাদের ছবিই ফাঁস হচ্ছে। ছোট ছবিও পাইরেসির কবলে পড়ছে, যেমন ‘গ্রেট গ্রান্ড মাস্তি’।
এর আগে ‘উড়তা পাঞ্জাব’ ও ‘গ্রেট গ্রান্ড মাস্তি’ মুক্তির পূর্বে অনলাইনে ফাঁস হলে তা বেশ আলোচনার জন্ম দেয়। ‘সুলতান’ তারকা সালমানও মুখ খোলেন পাইরেসি সম্পর্কে। সালমান অনলাইনে ছবি ফাঁসকারীদের চোর হিসেবে আখ্যায়িত করেছিলেন।
ডিএনএ