রণবীর আর ক্যাটরিনার বিয়ে ফেব্রুয়ারিতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর
ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর

ক্যাটরিনা কাইফ আর রণবীর কাপুরের ‘আজব প্রেম’ নিয়ে রীতিমতো ‘গজব কাহিনি’ চলছে বলিউডপাড়ায়। বাতাসে যতই কানাঘুষা চলুক, দুই তারকা এ ব্যাপারে একদম ‘স্পিকটি নট’! অন্যদিকে দুজনকে এখানে-ওখানে একসঙ্গে পাকড়াও করতে উৎসুক লোকজন যেভাবে ওত পেতে আছে, তাকে ‘গজব কাহিনি’ বলতে দোষ কী? ইতিমধ্যেই ব্র্যাঞ্জেলিনা, সাইফিনার আদলে লোকে তাঁদের ‘রন-ক্যাট’ ডাকতে শুরু করেছে। আগামী বছর ফেব্রুয়ারিতেই তাঁরা বিয়ে করছেন, বলিউডপাড়া এখন এই গুঞ্জনে মুখরিত। কাপুর পরিবার নাকি এরই মধ্যে বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছে! নির্ধারিত তারিখটা জানতে সংবাদমাধ্যমগুলো এখন উঠেপড়ে লেগেছে। রণবীর, ক্যাটরিনার মুখ থেকে অবশ্য এ ব্যাপারে এখনো একটি শব্দও বেরোয়নি। গুজবের সত্যতা কতখানি, সময়ই বলে দেবে! জিনিউজ।