রণবীর কাপুরের নতুন 'প্রেম'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর
রণবীর কাপুর

এই তো মাত্র কিছুদিন আগেই ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীর কাপুরের বিচ্ছেদের খবরে শোরগোল পড়েছিল বলিউডে। কিন্তু ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের মাস খানেকের মধ্যেই নতুন করে প্রেমে পড়লেন রণবীর কাপুর?
রণবীর কাপুরের নতুন প্রেম—এ বিষয়টা নিয়ে অনেকেই ধন্দে পড়েছিলেন। শেষ পর্যন্ত মিড-ডে ডটকম জানিয়েছে, একাকিত্ব, বিরহ কিংবা ক্যাটরিনার বিচ্ছেদ ভুলতে নিজেই নিজেকে নতুন একটি গাড়ি উপহার দিয়েছেন রণবীর। আর সেই নতুন গাড়ির প্রেমেই এখন মত্ত আছেন এই তারকা অভিনেতা।

রণবীর কাপুরের নতুন গাড়ি
রণবীর কাপুরের নতুন গাড়ি

সম্প্রতি প্রযোজক করণ জোহরের সঙ্গে রণবীর কাপুরকে তাঁর নীল (রয়্যাল ব্লু) রঙের নতুন এই রেঞ্জ রোভার গাড়িতে চেপে বান্দ্রার একটি জনপ্রিয় স্থানে ঘুরতে দেখা গেছে।
এ গাড়ির নম্বরপ্লেটটিও একটি বিশেষ সংখ্যার। ৮ সংখ্যাটির প্রতি রণবীরের দুর্বলতা রয়েছে। ৮ সংখ্যাটি তাঁর ‘লাকি নম্বর’। নতুন করে সৌভাগ্য খুঁজতেই হয়তো রণবীর তাঁর এই নতুন গাড়িটির নম্বরপ্লেটে ৮ সংখ্যাটি বসিয়েছেন।
প্রসঙ্গত, একই মডেলের আরও একটি গাড়ি রয়েছে রণবীরের। অবশ্য ওই গাড়িটির রং সাদা।
গাড়ি নিয়ে রণবীরের এই মাতামাতিতে অনেকেই মন্তব্য করেছেন, গাড়ি আর পুরুষের মধ্যে বিশেষ সম্পর্ক আছে। আর রণবীরও নতুন করে নারী নয়, গাড়ির প্রেমে পড়ে ঠিকই করেছেন।
কে জানে বিচ্ছেদের কারণে ভেঙে পড়া মনটাকে চাঙা করতেই হয়তো তাঁর এই ‘নতুন প্রেম’!