রণবীর-ক্যাটরিনা মানছেনই না!

আগামী বছরই নাকি বলিউডের আলোচিত তারকা জুটি রণবীর ক্যাটরিনা বিয়েটা সেরে ফেলছেন? ভারতের শীর্ষ এক বাংলা দৈনিকে রণবীরকে উদ্ধৃত করে সেই খবর ছাপাও হলো। কিন্তু এর পরপরই সব খবর স্রেফ গুজব বলে উড়িয়েই দিলেন রণবীর। এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বোম্বে ভেলভেট ছবির প্রচারণা চালানোর সময় রণবীর বলেছেন, তিনি এখন ছবি নিয়ে বেশি ব্যস্ত। ক্যাটরিনা আর তার এখন বিয়ের কোনো পরিকল্পনা নেই।
অবশ্য, ক্যাটরিনার সঙ্গে সম্পর্কের কথাটি স্বীকার করে নিয়েছেন ৩২ বছর বয়সী রণবীর। তিনি বলেন, ‘প্রেম চলছে তা ঠিক আছে কিন্তু এখনো বিয়ের কোনো পরিকল্পনা নেই। আমার বিয়ে নিয়ে চারপাশে অনেক গুজব ছড়াচ্ছে। যেমন আমার উদ্ধৃতি দিয়ে বিয়ের খবর ছাপিয়ে বলা হচ্ছে আগামী বছরই না কি বিয়ে করছি। কিন্তু এ রকম কোনো ভাবনা নেই।
এদিকে রণবীর রাখঢাক করলেও ক্যাটরিনা কিন্তু বিয়ের কথাটি পুরোপুরি অস্বীকার করছেন শুরু থেকেই। ক্যাটরিনার একজন মুখপাত্র বলেছেন, বিয়ে নিয়ে যে গুজব ছড়িয়েছে তার কোনো সত্যতা নেই। রণবীর ও ক্যাটরিনা যে চলতি মাসেই আংটি বদল করবেন এই গুজবেরও কোনো ভিত্তি নেই।
বিয়ে বা সম্পর্ক নিয়ে ক্যাটরিনা আর রণবীর যতই গা বাঁচিয়ে চলুক না কেনো তাঁরা যে একসঙ্গেই বসবাস করছেন যে ধরনের খবরও কিন্তু চাউর হয়েছে।