রণবীর-ক্যাটের প্রকাশ্য চুম্বন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনার সঙ্গে রণবীর
ক্যাটরিনার সঙ্গে রণবীর

মুম্বাইয়ের কার্টার রোডে একটি অ্যাপার্টমেন্টে উঠেছেন বলিউডের আলোচিত তারকাযুগল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। বড়দিন সামনে রেখে সম্প্রতি নতুন বাড়িতে বন্ধু ও সহকর্মীদের নিয়ে পার্টিতে মেতে ওঠেন রণবীর-ক্যাটরিনা। পার্টি শুরু হয় মধ্যরাতে। বলিউডের অনেক রথী-মহারথীই হাজির হন পার্টিতে। একপর্যায়ে সবার সামনেই একে অন্যকে দীর্ঘ চুম্বন উপহার দেন রণবীর ও ক্যাটরিনা।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পার্টিতে আমন্ত্রিত অতিথিরা একে অন্যের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত ছিলেন। আর রণবীর ব্যস্ত ছিলেন তাঁর প্রিয়তমাকে নিয়ে। পার্টির পুরোটা সময়ই ক্যাটরিনার বাছাই করা গান বেজেছে। গানের ছন্দে মৃদু নাচছিলেন রণবীর ও ক্যাটরিনা। একপর্যায়ে সবার সামনেই একে অন্যের ঠোঁটে চুমু এঁকে দেন তাঁরা। এই জুটিকে দেখে স্পষ্ট বোঝা যায়, ভালোবাসায় ডুবে আছেন তাঁরা।
রণবীর-ক্যাটরিনার বাড়িতে আয়োজিত পার্টিতে হাজির ছিলেন বলিউডের একাধিক তারকা ও নির্মাতা। তাঁদের মধ্যে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, আনুশকা শর্মা, সোনম কাপুর, আলিয়া ভাট, ইমরান খান, করণ জোহর, অয়ন মুখার্জি, ইমতিয়াজ আলী, কবির খান, মিনি মাথুর, আলী জাফর প্রমুখ। আমন্ত্রিত অতিথির তালিকায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের নাম থাকলেও তাঁরা পার্টিতে যাননি।

আরও জানতে পড়ুন: