রণবীর-ক্যাটের বিয়ে নিয়ে সন্দিহান নিতু!

বছরের পর বছর ধরে প্রেম করছেন বলিউডের আলোচিত তারকা যুগল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। এরই মধ্যে মুম্বাইয়ের কার্টার রোডের একটি বাড়িতে একই ছাদের নিচে বসবাস শুরু করেছেন তাঁরা। কিন্তু ঠিক কবে তাঁরা বিয়ে করে থিতু হবেন—এ নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে রণবীর-ক্যাটের বিয়ে নিয়ে সম্প্রতি এক রকম সংশয়ই প্রকাশ করেছেন রণবীরের মা নিতু সিং।
সম্প্রতি এক অনুষ্ঠানে রণবীরের বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে নিতু বলেন, ‘আজ-কালকার ছেলেমেয়েদের কোনো কিছুরই ঠিক নেই। কখন তারা বিয়ে করবে, কখন তারা বিয়ের জন্য প্রস্তুত হবে কিংবা তারা আসলে কী চায়, তা তারা নিজেরাই জানে না। তারা পুরোপুরি তাদের নিজস্ব জগতে বিচরণ করে। তাই আমি জানি না, রণবীর কবে বিয়ে করবে।’
নিতু আরও বলেন, ‘মা হিসেবে আমি চাই, রণবীর দ্রুত বিয়ে করুক। তবে আমার ধারণা, বিয়ে করার জন্য সে এখনো প্রস্তুত না। রণবীর যখন বিয়ের জন্য নিজেকে প্রস্তুত মনে করবে, তখনই আমরা তার বিয়ে দেব।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
কাপুর পরিবারের সদস্যদের সঙ্গে ক্যাটরিনা এবারের বড়দিন উদযাপন করবেন কি না—জানতে চাইলে নিতু বলেন, ‘রণবীর যাকে ইচ্ছা তাকে তার সঙ্গে রাখতে পারে।’
আরও পড়ুন: