রণবীর নির্লজ্জ: পরিণীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর সিং-পরিণীতি চোপড়া
রণবীর সিং-পরিণীতি চোপড়া

গত অক্টোবর মাসে হ্যাপি এন্ডিং ছবির শুটিংয়ের সময় ছবির দলের সদস্যদের সামনে ছোট বাচ্চাদের মতো নির্দ্বিধায় প্যান্ট খুলে খবরের শিরোনাম হয়েছিলেন পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খান। জনসমক্ষে প্যান্ট খোলায় একই মাসে খবরের শিরোনাম হন বলিউডের আরেক অভিনেতা রণবীর সিং। সম্প্রতি কিল দিল ছবিতে রণবীরের সহ-অভিনেত্রী পরিণীতি চোপড়া জানিয়েছেন, রণবীর যখন-তখন যার-তার সামনে জামাকাপড় খুলে ফেলতে কোনো রকম লজ্জা অনুভব করেন না। রণবীরকে নির্লজ্জ তকমা দিতেও ভুল করেননি পরিণীতি।
এ প্রসঙ্গে পরিণীতি বলেন, ‘রণবীরকে যেকোনো রূপে দেখতে আমি অভ্যস্ত হয়ে গেছি। তিনি জামাকাপড় না পরেই নির্দ্বিধায় আপনার সামনে চলে আসতে পারেন। তাঁর ভেতরে কোনো লজ্জা কাজ না করলেও উল্টো আপনি লজ্জা পেয়ে যাবেন এবং তাঁকে পোশাক পরে আসতে বলতে বাধ্য হবেন। খুব ঘন ঘনই আমার সামনে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।’
নির্লজ্জ নবাব!পরিণীতি আরও বলেন, ‘আমি সাধারণত যে কারও মেকআপ ভ্যানে নিজের পরিচয় দিয়ে ঢুকে পড়ি। কিন্তু রণবীরের ভ্যানে অনুমতি না নিয়ে কখনোই প্রবেশ করি না। তার মানে এই নয় যে, তিনি ঘুমাচ্ছেন কিংবা ওয়াশরুমে আছেন। তাঁর ভ্যানে ঢুকতে গেলেই আমি শঙ্কিত থাকি আদৌ তিনি পোশাক পরে আছেন কি না তা ভেবে। এমন ঘটনাও ঘটেছে যখন আমি তাঁর অনুমতি নিয়ে ভ্যানে ঢোকার পরও তাঁকে পোশাক ছাড়া দাঁড়িয়ে থাকতে দেখেছি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

রণবীর সবার সামনে প্যান্ট খুলতে পছন্দ করেন বলেও মন্তব্য করেছেন পরিণীতি। তিনি বলেন, ‘একবার তাঁর সঙ্গে একটি রোমান্টিক দৃশ্যে অভিনয়ের জন্য মেক-আপ নিচ্ছিলাম। হঠাৎ পেছন ফিরে দেখি সবার সামনে প্যান্ট ছাড়াই দাঁড়িয়ে আছেন তিনি। আমি তাঁকে বললাম, দৃশ্যটি নিয়ে আমি ঝামেলার মধ্যে আছি। তাঁর কাছে সাহায্যও চাইলাম। তখন তিনি প্যান্ট পরলেন এবং এমন ভাব দেখালেন যেন সবকিছু ঠিকই আছে।’
এর আগে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে গত অক্টোবর মাসে খবরের শিরোনাম হন রণবীর। ভারতের লাভাসায় কিল দিল ছবির শুটিং চলার সময় তিনি ওই অঘটন ঘটান। কালো চামড়ার প্যান্ট পরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুটিং করতে গিয়ে হাঁপিয়ে ওঠেন রণবীর। একপর্যায়ে সবার সামনেই প্যান্ট খুলে ফেলেন তিনি।
শুধু তা-ই নয়, সেই অবস্থায় সহজ-স্বাভাবিকভাবে সবাইকে ছবি তোলারও সুযোগ করে দেন রণবীর। ছবি তোলার দলে পরিণীতি চোপড়াও ছিলেন। অবশ্য ছবির দলের সদস্যরা পরিণীতি বাদে আর সবার ছবি মুছে দেন। পরিণীতি এবার রণবীরের ওই ছবি ফাঁস করে দেন কি না, সেটাই এখন দেখার বিষয়।