রণবীর সেরা অভিনেতা : আমির খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর ও আমির খান
রণবীর কাপুর ও আমির খান

শুক্রবার মুক্তি পেয়েছে করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ছবিটি দেখে মুগ্ধ হয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। এই ছবিতে রণবীরের অভিনয়ের প্রশংসা করে তিনি বলেন, ‘রণবীর সেরা অভিনেতা।’
ছবিটি দেখে আসার পরপরই টুইটারে আমির লিখেন, ‘রণবীর, ঐশ্বরিয়া, আনুশকা এই ছবিতে দারুণ অভিনয় করেছে। রণবীর আমার কাছে সেরা অভিনেতা। “অ্যায় দিল হ্যায় মুশকিল” অবশ্যই সবার দেখা উচিত।’
আরেকটি টুইট বার্তায় ৫১ বছর বয়সী এই অভিনেতা ছবির নির্মাতার প্রশংসা করেন। তিনি লিখেন, ‘এইমাত্র “অ্যায় দিল হ্যায় মুশকিল” দেখে বের হলাম। অসাধারণ একটি ছবি!! আমার খুব ভালো লেগেছে! করণ দারুণ এক ছক্কা হাঁকিয়েছে।’
সম্প্রতি আমির খান তাঁর বাড়িতে দীপাবলির অনুষ্ঠানে নিমন্ত্রণ জানিয়েছিলেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর নির্মাতা করণ জোহর ও ছবির নায়ক-নায়িকা রণবীর কাপুর ও আনুশকা শর্মাকে। টাইমস অব ইন্ডিয়া