রণবীরকে প্রশিক্ষণ দিচ্ছেন না সঞ্জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্জয় দত্তের জীবনীনির্ভর ছবিতে অভিনয় করছেন রণবীর কাপুর। এ খবর পুরোনো। গুঞ্জন উঠেছিল, নিজের চরিত্রে পুরোপুরি বুঝতে রণবীরকে প্রশিক্ষণ দিচ্ছেন স্বয়ং সঞ্জয় দত্ত। কিন্তু নিজেই এ ভুয়া খবর উড়িয়ে দিলেন। বললেন, রাজকুমার হিরানিই সব দেখভাল করছেন।
সঞ্জয় বলেন, ‘আমি রণবীরকে কোনো প্রশিক্ষণ কিংবা কৌশল শেখাইনি। ছবির জন্য আমি তাকে কোনো প্রশিক্ষণ দিইনি। রাজুই সবকিছু ভালোভাবে দেখাশোনা করবেন।’
পর্দায় সঞ্জয় দত্তকে তুলে ধরার পুরো দায়িত্ব পড়েছে ‘পিকে’ ও ‘থ্রি ইডিয়টস’ ছবির নির্মাতা রাজ কুমার হিরানির ওপর।
এদিকে রণবীর কাপুরকে করন জোহর নির্মিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে দেখা যাবে। তাঁর সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন ঐশ্বরিয়া রাই ও আনুশকা শর্মা। অন্যদিকে সঞ্জয় দত্তের ব্যবসাসফল সিরিজ ‘মুন্নাভাই’-এর তৃতীয় পর্বের কাজ শিগগিরই শুরু হওয়ার কথা চলছে।
হিন্দুস্তান টাইমস