রণবীরের উপলব্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর।
রণবীর কাপুর।

বক্স অফিসে একের পর এক ছবি হিট করার পর কিছুটা অহংকারী হয়ে উঠেছিলেন রণবীর কাপুর। কিন্তু টানা তিনটি ছবি ফ্লপ হওয়ার পর নড়েচড়ে বসেছেন এই তারকা। সাফল্যকে নিশ্চিত ভেবে নেওয়া যে ভুল ছিল, সেটা স্বীকার করেছেন এই ‘অ্যায় দিল হ্যাঁয় মুশকিল’ তারকা।
‘বোম্বে ভেলভেট’, ‘রয়’, ‘তামাশা’ ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার সব দায় এই অভিনেতা নিজের কাঁধে নিতে চান। তিনি বলেন, ‘যখন আমার ছবিগুলো ভালো ব্যবসা করছিল, প্রশংসা কুড়াচ্ছিলাম, তখন ভেবেছিলাম আমার সাফল্য নিশ্চিত।’
তবে রণবীর এখন বুঝতে পেরেছেন, এমন ভাবনা ভুল ছিল। অবশ্য কয়েকটি ছবি ফ্লপ করাতেও দুঃখ নেই রণবীরের। কারণ, এই ঘটনার পরই তো তাঁর মধ্যে এই নতুন উপলব্ধির জন্ম হয়। ফিল্মিবিট।