রণবীরের জন্য আলিয়ার অনুভূতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুম্বাইর অনুষ্ঠানে ক্যাপ্রিসি ব্যাগ নিয়ে আলিয়া ভাট
মুম্বাইর অনুষ্ঠানে ক্যাপ্রিসি ব্যাগ নিয়ে আলিয়া ভাট

এখন তিনি যথেষ্ট খুশি। আর রণবীর কাপুর তাঁর জীবনে আসার পর আলিয়া ভাটের জীবন আরও রঙিন হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। আর এ কথা তিনি আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিলেন। গতকাল সোমবার রাতে ক্যাপ্রিসি ব্যাগের প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় তারকা আলিয়া ভাট জানালেন তাঁর অনুভূতির কথা।

ক্যাপ্রিসি ব্যাগ নিয়ে আলিয়া ভাট
ক্যাপ্রিসি ব্যাগ নিয়ে আলিয়া ভাট

বেশ কিছু দিন ধরে রণবীর-আলিয়ার বিয়ে আর সম্পর্ক নিয়ে বলিউডে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এই অনুষ্ঠানে এসে আলিয়া বলেন, ‘আমি কখনোই গুজবে প্রতিক্রিয়া জানাই না। আর গুজব এমনই, তাতে প্রতিক্রিয়া জানানো অর্থহীন। আমাকে নিয়ে কেউ যখন কথা বলে না, তখন ভালো লাগে। কিন্তু আবার মনে হয়, আমি কি তবে অপ্রাসঙ্গিক? সত্যি বলতে, আমি ব্যক্তিগত এবং পেশাগত দিক থেকে খুব ভালো জায়গায় আছি।’

ক্যাটরিনা কাইফের সঙ্গে আলিয়া ভাটের সম্পর্কের অবনতি হয়েছে। রণবীরের সঙ্গে আলিয়ার ঘনিষ্ঠতা বাড়ার পাশাপাশি বন্ধু ক্যাটরিনা নাকি তাঁর কাছ থেকে দূরে সরে গেছেন। এ ব্যাপারে আলিয়ার জানালেন, এটা শুধুই গুজব। তাই এই গুজবকে তিনি ফুঁ দিয়ে উড়িয়ে দেন।

ক্যাপ্রিসি ব্যাগ নিয়ে আলিয়া ভাট
ক্যাপ্রিসি ব্যাগ নিয়ে আলিয়া ভাট

আলিয়া, ক্যাপ্রিসের ব্যাগ আপনি কাকে উপহার দিতে চান? সাংবাদিকের এমন প্রশ্নে এই বলিউড সুন্দরী বলেন, ‘আমার হাতে ক্যাপ্রিসের যে ছোট ব্যাগটা দেখছেন, সেটা জাহ্নবীকে দিতে চাই। কারণ, জাহ্নবী ওর ডেব্যু ছবি “ধড়ক”-এ খুব ভালো কাজ করেছে। ও সুপার ট্যালেন্টেড। আর ক্যাটরিনাকে ক্যাপ্রিসের গোলাপি রঙের একটা ব্যাগ দিতে চাই।’

গতকাল সন্ধ্যায় মুম্বাইর এক পাঁচ তারকা হোটেলে ক্যাপ্রিসির ব্যাগের প্রদর্শনী হয়। ক্যাপ্রিসির ব্যাগ হাতে র‍্যাম্পে হাঁটেন মডেলরা। আলিয়া তাঁর লাল রঙের পোশাকের সঙ্গে মানানসই ক্যাপ্রিসির ব্যাগ হাতে র‍্যাম্পে ঝড় তোলেন।