রণবীরের জীবনে পাকিস্তানি অভিনেত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রণবীর কাপুর এখন চুপি চুপি এক পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক রাখছেন। বলিউডে জোর গুজব, এই অভিনেত্রীর সঙ্গে রণবীরের নাকি নিছকই বন্ধুত্বের সম্পর্ক নয়। তাঁদের সম্পর্ক আরও গড়িয়েছে। কে সেই অভিনেত্রী? ‘রইস’খ্যাত অভিনেত্রী মাহিরা খানের কথা বলা হচ্ছে।

গত বছর এক অ্যাওয়ার্ড শোর সময় রণবীর এবং মাহিরার এক ভিডিও ক্লিপ ভাইরাল হয়। সেই ভিডিও ক্লিপে দেখা যায়, মাহিরা রণবীরকে হাত জোড় করে মিনতি করছেন। এর থেকে আর বেশি কিছু জানা যায়নি। খবর অনুযায়ী, সবার চোখ যখন ক্যাটরিনা-রণবীরের সম্পর্ক ভাঙার দিকে, তখন তাঁদের (রণবীর-মাহিরা) সম্পর্ক চুপিসারে এগোতে থাকে।

সূত্রের খবর অনুযায়ী, রণবীর এই পাকিস্তানি অভিনেত্রীকে ভীষণ পছন্দ করেন। এমনকি মাহিরার ছবি তাঁর মোবাইলে রয়েছে। রণবীর তাঁর কাছের বন্ধুদের সেসব ছবি দেখান। এই সবকিছু ইঙ্গিত দিচ্ছে তাঁদের সম্পর্ক অনেক দূর এগিয়েছে।

এক সাংবাদিক সম্মেলনে ‘জাগগা জাসুস’খ্যাত অভিনেতা প্রসঙ্গে মাহিরা বলেছিলেন, ‘নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে রণবীর সবচেয়ে বেশি প্রতিভাশালী। ও বড়মাপের অভিনেতা।’

কিছুদিন আগে রণবীরকে বলিউডের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পাকিস্তানের মাহিরা খান ভীষণই সুন্দরী।’ বলিউডের নামজাদা সুন্দরীরা হাজির থাকতে তাঁর মুখে মাহিরার নাম কেন? নিশ্চয়, ডাল মে কুছ কালা হ্যায়। তাই কি এখন কাপুর পরিবারের আদরের ছেলেটি বিয়ে থেকে দূরে ভাগছেন? মা নীতু সিংকে রণবীর বলেছেন, ‘এখন বিয়ে নয়, শুধু ক্যারিয়ার নিয়ে ভাবতে চাই।’ দেখা যাক, পানি পাকিস্তান পর্যন্ত গড়ায় কি না।