রণবীরের ব্যাচেলর-তত্ত্ব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে হায় স্বেচ্ছায় গলায় গামছা বেঁধে ব্যাচেলর ডিগ্রি বিসর্জন দিতে চায়? রণবীর সিংও চান না৷ তিনি বরং বলছেন, ‘এই বেশ ভালো আছি৷’ ভালো তো থাকবেনই৷ রণবীর কাপুর আর হৃতিক রোশনকে টপকে বলিউডের বর্ষসেরা ব্যাচেলর যে নির্বাচিত হয়েছেন৷ এফএইচএম সাময়িকীর পক্ষ থেকে েদওয়া হয়েছে এই খেতাব৷
এক পুরস্কার অনুষ্ঠানে এসে বেমক্কা প্রশ্নের মুখে পড়লেন রণবীর সিং৷ তিনি তো চুটিয়ে প্রেম করছেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে৷ তাহলে কি তাঁকে পুরো ব্যাচেলর বলা যায়? রণবীরের কূটনৈতিক উত্তর, ‘তাত্ত্বিকভাবে ব্যাচেলর মানে হলো যে এখনো বিয়ে করেনি৷ সেই হিসাবে আমি তো ব্যাচেলরই৷ ব্যাচেলর থাকা অবস্থাতেই এরকম খেতাব পাচ্ছি, এ জন্য আমি খুশি৷’
তবে বাতাসে গুঞ্জন, ব্যাচেলর ডিগ্রি বিসর্জন দিয়ে শিগগির নাকি ‘বিয়ে’ পাস করতে চলেছেন এই অভিনেতা৷ শুভস্য শীঘ্রম! পিঙ্কভিলা