রনবীরের মাথায় চেয়ার ভাঙতে চাইলেন সালমান!

শিরোনাম পড়ে আঁতকে উঠবেন না। এটা নিছকই মজার ঘটনা। আগে আসল ঘটনাটি শুনুন।
এ কথা আগেই শুনেছেন যে সম্প্রতি প্যারিসে সাবেক গার্লফ্রেন্ড আনুশকা শর্মা এবং সালমান অভিনীত ‘সুলতান’ ছবিটি দেখতে গিয়েছিলেন রনবীর সিং। সেখানে গিয়ে হলের মধ্যেই প্রদর্শনী চলাকালে নাচানাচি জুড়ে দিয়েছিলেন তিনি। এই কাণ্ডর ভিডিও ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়েছিল।
‘সুলতান’-এর সাফল্য নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সালমনের উত্তর, ‘জানেন আপনি, ব্যাটাকে আমি খুন করতে চাই (হাসি)। কসম! আমি ওর মাথায় চেয়ার ভাঙতে চাই।’ এরপর বললেন, ‘আসলে আমি কি ওর ওপর চেয়ার ভাঙতে পারি? ওখানে ও ছবি দেখতে গিয়ে শেষ করল নাচ দিয়ে। ও এমন কাজ করল, যাতে দর্শক ছবি না দেখে ওকেই দেখে! আমার উচিত জরিমানা বাবদ ওর কাছ থেকে মোটা টাকা আদায় করা।’
পাঠক, এখন নিশ্চয় বুঝতে পেরেছেন, সিনেমা হলে রনবীরের পাগলামো বেশ উপভোগ করেছেন সুলতান সাহেব। সূত্র : টাইমস অব ইন্ডিয়া