রসিক ক্যাটরিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বরাবরই একটু চুপচাপ ও আত্মকেন্দ্রিক। কিন্তু এবার টিভি শো ‘কফি উইথ করণ’-এ এসে বেশ রসিক হয়ে উঠেছিলেন ক্যাট। এর আগে কোনো সাক্ষাৎকারে বা অনুষ্ঠানে ক্যাটরিনার এই রূপ কেউ দেখেননি।

গত রোববার ছিল কফি উইথ করণ-এর বড়দিনের বিশেষ পর্ব। এই পর্বে অতিথি হয়ে এসেছিলেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। সেলিব্রিটি টক শো কফি উইথ করণ-এ এসে এবার ক্যাটরিনা প্রথমেই নির্মাতা করণ জোহরকে তাঁর অনুষ্ঠানের সেট পরিবর্তনের পরামর্শ দেন।

অভিনেতা অক্ষয় কুমার আর অর্জুন কাপুরকে রাখি ভাই বানাতে গিয়ে কীভাবে প্রত্যাখ্যাত হয়েছিলেন, সেই মজার অভিজ্ঞতাও জানান ক্যাট। স্কুপহুপ।