রহস্যময়ীর পরিচয় জানালেন ফারহানের প্রেমিকা

অনেকের ধারণা, এই রহস্যময়ী বলিউড তারকা ফারহান আখতারের প্রেমিকা শিবানী দণ্ডকর। তিনি সুশান্ত মৃত্যুরহস্যের মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর ঘনিষ্ঠ বান্ধবী। ওই রহস্যময়ীকে নিয়ে এবার বিবৃতি দিয়েছেন শিবানী নিজেই। অনলাইনে ক্রমাগত নিজের দিকে ছুটে আসা তির সইতে না পেরে তিনি টুইট করেছেন।

শিবানী দন্ডকরইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যে ঘুরপাক খাচ্ছে এক রহস্যময়ীর কথা। সুশান্তের মৃত্যুর পর কালো ব্যাগ কাঁধে তাঁকে সুশান্তের ফ্ল্যাটের দিকে যেতে দেখা গেছে। মেয়েটিকে ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছিল। অনেকের ধারণা, সুশান্তের মৃত্যুর সঙ্গে এই রহস্যময়ীর কোনো না কোনো যোগসূত্র আছে। কিন্তু কে এই মেয়ে!

শিবানী দন্ডকর
ইনস্টাগ্রাম

অনেকের ধারণা, এই রহস্যময়ী বলিউড তারকা ফারহান আখতারের প্রেমিকা শিবানী দণ্ডকর। তিনি সুশান্ত মৃত্যুরহস্যের মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর ঘনিষ্ঠ বান্ধবী। ওই রহস্যময়ীকে নিয়ে এবার বিবৃতি দিয়েছেন শিবানী নিজেই। অনলাইনে ক্রমাগত নিজের দিকে ছুটে আসা তির সইতে না পেরে তিনি টুইট করেছেন। লিখেছেন, ‘ভিডিওতে দেখা কালো ব্যাগের ওই মেয়েটি আমি বা সিমোন কেউই নই। সন্দেহ করার আগে অনুগ্রহ করে সত্য খতিয়ে দেখুন। ওই মেয়েটি সুশান্তের জনসংযোগ ব্যবস্থাপক (পিআর) এবং সহকারী রাধিকা নিহালানি। অনেক হয়েছে, তাই দয়া করে মিথ্যা রটনা বন্ধ করুন। আমি চুপচাপ আছি, তার মানে এই নয় যে আপনারা মিথ্যা আর ঘৃণা ছড়াবেন।’

সুশান্তের মৃত্যুর খবর পেয়ে ছুটে গিয়েছিলেন রাধিকা নিহালানি। কিন্তু পুলিশ তাঁকে সুশান্তের ফ্ল্যাটে ঢুকতে দেয়নি। রাধিকাকেই টেলিভিশন ক্যামেরায় দেখা গেছে। সেই ভিডিওগুলো প্রকাশিত হওয়ার পর উঠে এসেছে নানা প্রশ্ন। অনেক পক্ষের অনুমান, সুশান্তের মৃত্যুর সঙ্গে এই মেয়েটির কোনো না কোনো যোগ আছে।

রাধিকা নিহালানি
সংগৃহীত

জনসংযোগ ব্যবস্থাপক ছাড়াও সুশান্ত সিং রাজপুতের প্রতিষ্ঠান ‘থিংক ইংক কমুনিকেশনস’-এর অন্যতম উদ্যোক্তা রাধিকা নিহালানি। তাঁর আরেকটি পরিচয়, তিনি চলচ্চিত্র পরিচালক ও সিবিএফসি প্রধান পহলাজ নিহালানির পুত্রবধূ। সুশান্তের মৃত্যুর তদন্তের সময় রাধিকাকে জিজ্ঞাসাবাদ করেছিল মুম্বাই পুলিশ। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে রাধিকার চেহারা স্পষ্ট নয়। ফলে তৈরি হয়েছিল সন্দেহ। অনেকে অনুমান করেছিলেন মেয়েটি ফারহানের প্রেমিকা শিবানী। আবার অনেকের অনুমান, মেয়েটি রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর প্রেমিকা জমিলা।