রাগ করেছেন কৃতি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃতি শ্যানন
কৃতি শ্যানন

কৃতি শ্যানন এখন তাঁর নতুন ছবি রাবতার শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবিরই একটি আইটেম গানে কাজ করছেন দীপিকা পাড়ুকোন। আর এ কারণে নাকি মন ভার কৃতির। দীপিকা কোনো ছবিতে থাকলে কৃতির দিকে কেই-বা মনোযোগ দেবে? তা সে উপস্থিতি যত অল্প সময়ের জন্যই হোক না কেন। এ চিন্তাই ভাবাচ্ছে কৃতিকে। তাই তো রাবতা ছবির নির্মাতা ও প্রযোজকদের সঙ্গে এখন একটু মন-কষাকষি চলছে তাঁর।
দীপিকা এখন বলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত তারকা। এদিকে কৃতির বলিউডে মাত্র দুই ছবি পুরোনো। তা ছাড়া কৃতিকে এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সময় পরিচালক দীনেশ বিজন নাকি ওই আইটেম গানের ব্যাপারে তাঁকে কিছুই জানাননি। তাই কৃতির মন খারাপের পাল্লাটা একটু বেশিই ভারী। তাঁর মনে সংশয়, তিনিই রাবতা ছবির মূল নায়িকা, কিন্তু দীপিকার নাম ছাপিয়ে তাঁর নামটা আলোচনায় আসবে তো?
নতুন এই ছবিতে কৃতির নায়ক সুশান্ত সিং রাজপুত। ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালে। ফিল্মফেয়ার।