রাগী রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর
রণবীর কাপুর

‘লক্ষ্মী ছেলে’ হিসেবেই বলিউডপাড়ায় তাঁর পরিচিতি। কিন্তু এবার দেখা গেল রণবীর কাপুরের অন্য রূপ। ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে গুঞ্জন চলছেই। সম্ভাব্য হবু স্ত্রীর সঙ্গে একটু নিরিবিলি সময় কাটাবেন, সে সুযোগ আর হলো কই। পেছনে আঠার মতো লেগে আছে পাপারাজ্জির দল। কাঁহাতক আর সহ্য করা যায়? কার্টার রোডে নিজেদের নতুন বাড়ির সামনে সাংবাদিকদের দেখে রীতিমতো তাড়া করেছেন রণবীর। ১১ নভেম্বর রাতে বাড়ির সদর দরজায় দুজনকে একসঙ্গে পেয়েই ছবি তুলতে শুরু করেছিলেন এক আলোকচিত্রী। হঠাৎ করেই রণবীর খেপে গিয়ে সেই আলোকচিত্রীকে তাড়া করেন।
জি নিউজ