রাজপুত্তুরের খোঁজে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যার প্রেম তার খোঁজ নেই, পাড়াপড়শিদের ঘুম নেই! সোনম কাপুর কেন এত দিন ধরে প্রেম করছেন না—এ নিয়ে বলিউড পাড়ার সত্যিই যেন ঘুম হচ্ছে না। এর আগে আই হেট লাভ স্টোরির পরিচালক পুনিত মালহোত্রা ও মাসুম-এর সহশিল্পী শহীদ কাপুরকে জড়িয়ে গুজব রটলেও সেগুলো শেষ পর্যন্ত গুঞ্জনের খোসা ছেড়ে বেরিয়ে আসতে পারেনি। ২৯ বছর বয়সী সোনম কি তবে প্রেমই করবেন না বলে ধনুর্ভঙ্গপণ করেছেন! না, প্রেম তিনি করবেন। তবে সাদা ঘোড়ায় চেপে হাজির হওয়া সেই সঠিক রাজপুত্তুরটির জন্য অপেক্ষা করছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হৃদয়ের কথা ব্যাকুল হয়েই বলেছেন অনিল-কন্যা। বলেছেন, ‘আমি অবশ্যই এখন প্রেম করছি না। তবে এমন একজন পুরুষের অপেক্ষায় আছি, যে আমাকে কষ্ট দেবে না।’ আইএএনএস।