রাজস্থানে যেসব তারকার বিয়ে হয়েছে

দিন দিন ভারতের রাজস্থান হয়ে উঠছে চার হাত এক হওয়ার অন্যতম জায়গা। বছর শেষে বলিউডের তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল সাতপাকে বাঁধা পড়লেন রাজস্থানেই। চলুন দেখে নেওয়া যাক, রাজস্থানে কোন কোন তারকার যুগল জীবনের সূচনা হয়েছে।

১ / ৬
প্রথমেই আসে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের নাম। রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস দুর্গে বিয়ে হলো তাঁদের
ইনস্টাগ্রাম
২ / ৬
রাজস্থানের জোধপুরের উমাইদ ভবনে বিয়ে করেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস
ইনস্টাগ্রাম
৩ / ৬
রাজস্থানের উদয়পুরের একটি প্যালেসে বিয়ে হয় রাভিনা ট্যান্ডন ও অনিল থাদানির
ইনস্টাগ্রাম
৪ / ৬
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রিয়া সরন তাঁর রাশিয়ান প্রেমিক আন্দ্রেই কোশ্চেভের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রাজস্থানের উদয়পুরের দেওগড় মহলে
ইনস্টাগ্রাম
৫ / ৬
নিল নীতিন মুকেশ ও রুক্মিনী সাহাই বিয়ে করেন রাজস্থানের উদয়পুরের ফতেহ সাগর লেকের তীরে
ইনস্টাগ্রাম
৬ / ৬
শুধু বলিউড তারকাই নয়, হলিউডের তারকারাও ছুটে এসেছিলেন রাজস্থানে। মার্কিন পপতারকা কেটি পেরি ও ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড বিয়ে করেন রাজস্থানে
ইনস্টাগ্রাম