রাজেশ খান্নার 'আশীর্বাদ' বিক্রি হলো গোপনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজেশ খান্না
রাজেশ খান্না

একেবারে চুপিসারে বিক্রি হয়ে গেল বলিউডের সুপারস্টার রাজেশ খান্নার সাধের বাড়ি ‘আশীর্বাদ’। জানা গেছে, মুম্বাইয়ের সমুদ্রসৈকত-ঘেঁষা কার্টার রোডের ৬০৩ বর্গমিটারের দোতলা এই বাড়িটি ৯৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে। এই বাড়িতেই প্রায় সারা জীবন থেকেছেন প্রযোজক, পরিচালক ও অভিনেতা রাজেশ খান্না।
২০১২ সালে রাজেশ খান্নার মৃত্যুর পর তাঁর দুই মেয়ে টুইংকল ও রিংকি এই বাড়িতে বাবার নামে সংগ্রহশালা গড়ার ঘোষণা দেন। কিন্তু তখন এই বাড়ির মালকানা দাবি করেন রাজেশ খান্নার শেষ জীবনের ‘লিভ ইন পার্টনার’ অনিতা আদভানি। কিন্তু কারও কিছু বোঝার আগে অতি গোপনে বাড়ি বিক্রি করে দেন রাজেশ খান্নার দুই মেয়ে। এই বাড়ির নতুন মালিক শিল্পপতি শশী কিরণ শেঠি।