রাধিকা আপ্তে তবে ফিরছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবি নেই, তবু বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তেকে নিয়ে আলোচনা হয়। কখনো কখনো তাঁকে ঘিরে দানা বাঁধে বিতর্ক। কখনো তাঁর সাহসী ছবি, কখনো নগ্ন ভিডিও ক্লিপ নেট দুনিয়ায় ঝড় তোলে। তবে এবার রাধিকা আলোচনায় নতুন সিনেমার জন্য। তামিল ছবি বিক্রম বেধার হিন্দি রিমেকের অভিনয় করছেন তিনি।

রাধিকা আপ্তে। ছবি: ফেসবুক থেকে

রাধিকা আপ্তেকে শেষ দেখা যায় রাত আকেলি হ্যায় ছবিতে। গত বছর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ছবিটি। রাধিকার সঙ্গে সেখানে ছিলেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। বিক্রম বেধার রিমেকে হৃতিক রোশন এবং সাইফ আলী খান একসঙ্গে পর্দায় আসছেন, তা ইতিমধ্যে বলিউডপ্রেমীরা জেনে গেছেন। এবার জানা গেল, ছবিটায় যুক্ত হতে যাচ্ছেন রাধিকা। তাঁকে চিত্রনাট্য শোনানো হয়েছে। ছবির চিত্রনাট্য মনে ধরেছে তাঁর। পাকা কথা দেওয়া-নেওয়া না হলেও কথাবার্তা অনেক দূর এগিয়েছে।

রাধিকা আপ্তে

বিক্রম বেধা সিনেমার নায়িকার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। নির্মাতারা চাইছিলেন বলিউডের কোনো দাপুটে অভিনেত্রীকে দিয়ে সেটা করাতে। সবকিছু ঠিকঠাক থাকলে ছবিতে রাধিকাকে দেখা যাবে এক পুলিশ কর্মকর্তার উকিল স্ত্রীর চরিত্রে, যিনি এক গ্যাংস্টারের হয়ে উকালতি করেন।

রাধিকা আপ্তে

তাঁর স্বামী বিক্রম চরিত্রে থাকবেন সাইফ আলী খান আর গ্যাংস্টারের ভূমিকায় হৃতিক রোশন। দক্ষিণের পরিচালক পুস্কর এবং গায়ত্রী পরিচালনা করেছিলেন বিক্রম বেধা। ছবির হিন্দি রিমেক দিয়ে বলিউডে পা রাখবেন দুজন। ২০১৭ সালে মুক্তি পায় ছবিটি। অ্যাকশন-থ্রিলারধর্মী ছবিটিতে আরও ছিলেন আর মাধবন এবং বিজয় সেতুপতি।

রাধিকা আপ্তে

দুই মাসের মধ্যে নতুন ছবিটির শুটিং শুরু হবে। মুম্বাই ও মুম্বাইয়ের বাইরে হবে শুটিং। নির্মাতাদের ইচ্ছে আগে মুম্বাইয়ের বাইরের শুটিং শেষ করা। আগামী বছরের ৩০ সেপ্টেম্বর ছবিটি মুক্তির পরিকল্পনা করেছেন তাঁরা।

রাধিকা আপ্তে