রাধিকা আপ্তের ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাধিকা আপ্তে
রাধিকা আপ্তে

‘ফোবিয়া’ তারকা রাধিকা আপ্তে সম্প্রতি তাঁর ভালোবাসার বিষয় নিয়ে কথা বলেছেন। অবশ্য এই ভালোবাসা কোনো ব্যক্তির প্রতি নয়, রাধিকা যা প্রচণ্ড রকমের ভালোবাসেন তার নাম—অভিনয়।
বলিউডের তারকা হওয়ার জন্য নয়, শুধু অভিনয় ভালোবাসেন বলেই চলচ্চিত্রে এসেছেন বলে সম্প্রতি জানিয়েছেন এই অভিনেত্রী।

রাধিকা আপ্তে
রাধিকা আপ্তে

এই মুহূর্তে রাধিকাকে বলিউডের সবচেয়ে মেধাবী অভিনয়শিল্পী হিসেবেই গণ্য করা হচ্ছে। ‘অহল্যা’, কিংবা ‘বদলাপুর’ ছবিতে রাধিকা এর প্রমাণও রেখেছেন। অবশ্য এসবের পেছনে রয়েছে অভিনয়ের প্রতি তাঁর তীব্র আগ্রহ আর ভালোবাসা। এ প্রসঙ্গে রাধিকা স্পষ্ট করেই বলেছেন, ‘আমি মুম্বাইতে কোনো তারকা হতে আসিনি। আমি মুম্বাই এসেছি স্রেফ অভিনয়কে ভালোবাসি বলেই।’ তিনি আরও বলেন, ‘এটাই আমার একমাত্র চাওয়া ছিল।’
রাধিকা আপ্তে বলেছেন, ‘বলিউড আসলে শিল্পের চেয়েও বেশি ব্যবসার জায়গা। এখানে সবাইকেই তাঁদের নিজ নিজ অংশের খেলা খেলতে হয়। আর এখানে অধিকাংশই আপনার চলার পথটাকে ঘুরিয়ে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করে।’
‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’ তারকা রাধিকা আপ্তে তাঁর বলিউডে আসার প্রসঙ্গে আরও বলেন, ‘আমি আসলে কোনো পরিকল্পনা করে এখানে আসিনি। কিছুদিন হলো এখানে এসেছি, কাজ করছি; কাজ করতে ভালো লাগে বলেই।’
‘ফোবিয়া’ তারকা রাধিকা আপ্তে এ বছরের ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। যদিও হলিউডে পা রাখার তেমন কোনো আগ্রহ তাঁর এখনো জন্মেনি। পছন্দের চরিত্র বা বিশেষ চরিত্র করার ক্ষেত্রে সচেতনভাবে তেমন কোনো চাওয়া তাঁর নেই। কিন্তু যেসব চরিত্রের জন্য তাঁকে বলা হয়, সেখান থেকে সেরাটিই বেছে নেওয়ার চেষ্টা করেন তিনি।
‘ফোবিয়া’ ছবিতে রা​ধিকা আপ্তের চরিত্রটিও বরাবরের মতোই ভিন্নধর্মী। ছবিটির নির্মাতা পবন কিরপালানি। এ ছবিতে অ্যাগোরাফোবিয়ায় আক্রান্ত একজন শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন রাধিকা। ছবিটি আগামীকাল শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে। পিটিআই।