রানির সঙ্গে দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে সম্প্রতি বাকিংহাম প্যালেসে গিয়েছিলেন কমল হাসান। দ্য ইউকে-ইন্ডিয়া ইয়ার অব কালচারাল রিসেপশন উপলক্ষেই সেখানে হাজির হয়েছিলেন তিনি। যুক্তরাজ্য ও ভারতের মধ্যে সৌহার্দ্য বাড়ানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে রানির সঙ্গে সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন কমল।

ফেসবুকে প্রকাশিত সেই ছবিতে কমল হাসান লিখেছেন, ‘রানি সুস্থ আছেন। আর ভারত ভ্রমণের স্মৃতিও তাঁর বেশ মনে আছে। ডিউক অব এডিনবরাও (রানির স্বামী) ভালো আছেন। তাঁদের সঙ্গে খুব অল্প সময় কথা হয়েছে, কারণ সেখানে আরও অনেক মানুষ ছিলেন। রানি এলিজাবেথ যখন ভারতে এসেছিলেন সে সময়ের কথা নিশ্চয়ই আপনাদের অনেকের মনে আছে। তিনি আমার সিনেমার সেট পরিদর্শন করতে এসেছিলেন। খুব সম্ভবত সেটিই ছিল রানির জীবনের একমাত্র সিনেমার সেট পরিদর্শনের ঘটনা।’
উল্লেখ্য, ১৯৯৭ সালে ভারত ভ্রমণে এসেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সেসময় ‘মরুধানায়াগম’ ছবির সেটে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে তিনি ২০ মিনিট সময় কাটান। বিশাল বাজেটের এই ছবির যুদ্ধের কিছু দৃশ্যের শুটিং দেখেছিলেন বলে জানা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছবিটি আর মুক্তি পায়নি।
বলিউডের আরেক তারকা অমিতাভ বচ্চনও রানির সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু ‘সরকার ৩’ সিনেমা নিয়ে ব্যস্ত থাকার জন্য তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। ফিল্মফেয়ার।