রানীর প্রশংসায় আমির খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারদানি ছবির পোস্টার
মারদানি ছবির পোস্টার

আমির খান সব সময় চ্যালেঞ্জিং কিছু করতে ভালোবাসেন। ভিন্ন ধারার ছবির গল্পও বেছে নিতে চান। তাঁর কাজের মধ্যে থাকে সামাজিক বার্তাও। শুধু বড় পর্দায় নয়, সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে আমির কাজ করেছেন ছোট পর্দার আলোচিত অনুষ্ঠান ‘সত্যমেভ জয়তে’তেও। সেই আমির এবার অকুণ্ঠ প্রশংসা করলেন রানী মুখার্জির নতুন ছবি মারদানির।

নারী ও শিশু পাচার এবং নারীদের জোর করে অন্যায় কাজে বা পেশায় ব্যবহার করা নিয়ে বানানো হয়েছে ছবিটি। যেখানে এই সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাচ্ছে নারী পুলিশকর্তা রানীকে। গুলাম  ছবিতে রানীর সঙ্গে কাজ করা আমির ছবিটি দেখার অভিজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘মারদানি দেখলাম। অবশ্যই দেখতে হবে এমন একটা ছবি এটি। এমনটা যে কারও সঙ্গেই ঘটতে পারে। রানী দুর্দান্ত কাজ করেছেন।’ আইএএনএস।