রান্না শিখছেন সাইফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শেফ’ ছবির জন্য সাইফ আলি খানকে সত্যি সত্যিই রান্না শিখতে হচ্ছে। তাও আবার যেনতেন লোকের কাছে নয় মুম্বাইয়ের বড় দুই শেফের কাছে রান্না শিখছেন এই অভিনেতা। পরিচালক রাজা কৃষ্ণ মেনন জানান, এর আগে সাইফকে ভারতীয় রান্না শেখানো হয়েছে। আর এখন তিনি শিখছেন আন্তর্জাতিক ডিশ।
সাইফ শুধু সিনেমার শুটিংয়ে নয় বাড়িতেও নাকি প্রায়ই রান্না করে খাওয়াচ্ছেন সবাইকে। ‘শেফ’ করতে গিয়ে রান্নার প্রতি বেশ ঝোঁক হয়েছে তাঁর। রাজা কৃষ্ণ বলেন, ‘পরিবার ও বন্ধুদের সাইফ নিজের হাতের রান্না খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন। তাঁর তৈরি সুস্বাদু খাবার খেয়ে সবাই বেশ প্রশংসাও করছেন।’
একদিক দিয়ে সাইফের স্ত্রী কারিনা কাপুর খানের ভালোই হয়েছে। সদ্য মা হওয়া এই অভিনেত্রী এখনো সেই ভাবে কাজে ব্যস্ত হননি। তাই বাড়িতে বসে বসে স্বামীর তৈরি মজাদার সব খাবার খেতে পারবেন এখন। বলিউড হাঙ্গামা।