রাষ্ট্রপতি পদে ক্যাটরিনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

শচীন টেন্ডুলকার কিংবা রেখা যদি ভারতের রাজ্যসভার সদস্য হতে পারেন, তাহলে একটা সময় তো ক্যাটরিনাকেও সেই আসনে দেখা যেতে পারেই। বিষয়টি অসম্ভব নয়। তবে রাষ্ট্রপতির আসনে ক্যাটরিনা? এটা কি একটু বাড়াবাড়ি হয়ে গেল না? ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মার্কন্ডেয় কাটজু সম্প্রতি রসিকতা করে নিজের ব্লগে এমনটাই লিখেছেন। তিনি লেখেন, ভারতের রাষ্ট্রপতি পদে তিনি দেখতে চান বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে। তবে এর সঙ্গে একটা আজব শর্ত জুড়ে দিয়েছেন তিনি। লিখেছেন, শপথ গ্রহণের সময় ক্যাটকে অবশ্যই গাইতে হবে ‘শিলা কি জওয়ানি’ গানটি। তাঁর ভাষায়, ‘ক্রোয়েশিয়ায় যদি কলিন্দা গ্রাবার কিতারোভিচের মতো সুন্দরী রাষ্ট্রপতি থাকতে পারেন, তবে আমরা কেন পারব না?’ কাটজুর মতে, দেশের সব বড় বড় প্রশাসনিক পদে সুন্দরীদের, বিশেষ করে অভিনেত্রীদের, বসানো উচিত। তাঁর যুক্তি, ‘রাজনীতিকেরা লম্বা-চওড়া প্রতিশ্রুতি দিয়েও কোনো কাজ করেন না। তাই তাঁদের প্রতিশ্রুতি পূরণের আশায় না থেকে অন্তত তাঁদের সৌন্দর্যের দিকে তাকিয়ে তো একটু স্বস্তি মিলবে!’