রাষ্ট্রপতিপদে অমিতাভকে চান শত্রুঘ্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনকে ভারতের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান আরেক বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন সিনহা বিজেপির একজন সাংসদ। অমিতাভ বচ্চনের বন্ধুও বটে। একসঙ্গে অভিনয়ও করেছেন বহু ছবিতে।
গত বৃহস্পতিবার ভারতের পাটনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অমিতাভকে নিয়ে এ কথা বলেছেন শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, ‘ভারতের সংস্কৃতি জগতের আইকন অমিতাভ। দেশের সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদান রেখেছেন তিনি। তাই ভারতের পরবর্তী রাষ্ট্রপতি পদে তাঁকে দেখতে পেলে খুশি হব।’ শত্রুঘ্ন সিনহাকে প্রশ্ন করা হয়েছিল, ‘অমিতাভ আপনাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চেয়েছেন?’ এরই জবাবে শত্রুঘ্ন এ কথা বলেছেন।