রাষ্ট্রীয় সম্মান পেলেন দিলীপ কুমার ও অমিতাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বেসরকারি দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পদ্মবিভূষণ পেয়েছেন প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন ও দিলীপ কুমার। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে গত রোববার ঘোষণা করা হয় রাষ্ট্রীয় সম্মানপ্রাপ্তদের নাম। এবার ১০৪ জনকে দেওয়া হয়েছে এ রাষ্ট্রীয় সম্মান। এর মধ্যে পদ্মবিভূষণ পেয়েছেন ৯ জন, পদ্মভূষণ ২০ জন ও পদ্মশ্রী পেয়েছেন ৭৫ জন। ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ভারতরত্ন।